পুজোর আগেই বড় চমক Maruti Suzuki-র ! 2.5 লক্ষ টাকা পর্যন্ত ছাড় এই গাড়িগুলোতে

Share:

নিজস্ব প্রতিনিধি :  এই সেপ্টেম্বর মাসে মারুতি সুজুকি তাদের Nexa গাড়ির জন্য আকর্ষণীয় ডিসকাউন্ট ঘোষণা করেছে। বিশেষ করে Jimny এবং Grand Vitara Strong Hybrid গাড়িগুলিতে সর্বাধিক ছাড় পাওয়া যাচ্ছে। সাম্প্রতিক সময়ে গাড়ির বাজারে মন্দার পরে, সব গাড়ি প্রস্তুতকারক সংস্থাই আবার বাজার দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে।

Nexa-র প্রায় প্রতিটি মডেলেই চলতি মাসে ভালো ছাড় থাকছে। তবে CNG Fronx এবং Invicto মডেলগুলিতে সবচেয়ে কম ডিসকাউন্ট পাওয়া যাবে।

প্রথমেই হ্যাচব্যাক গাড়িগুলির কথা বললে, Ignis এবং  Baleno তে প্রায় একই ধরনের ডিসকাউন্ট পাওয়া যাবে। কনজিউমার অফারে 20,00 থেকে 35000 টাকা পর্যন্ত ছাড় থাকবে। এক্সচেঞ্জ বা স্ক্র্যাপেজ বোনাস 15,000 বা 20,000 টাকা পর্যন্ত এবং কর্পোরেট অফার বা Rural অফার হিসেবে 2100-3100 টাকা পর্যন্ত সুবিধা মিলবে। Ignis এবং  Baleno গাড়ির ভ্যারিয়েন্ট ও ট্রান্সমিশন অপশনের উপর নির্ভর করে মোট ডিসকাউন্টের পরিমাণ হবে 42,100 টাকা থেকে 58,100 টাকা পর্যন্ত।

Ciaz মডেলের সমস্ত ভ্যারিয়েন্টের জন্য মোট 43,000 টাকার ছাড় থাকছে। এর মধ্যে 10,000 টাকা কনজিউমার অফার, 25,000 থেকে 30,000 টাকা এক্সচেঞ্জ/স্ক্র্যাপেজ বোনাস এবং 3,000 টাকার কর্পোরেট বোনাস অন্তর্ভুক্ত।

Nexa lineup সবচেয়ে আকর্ষণীয় ছাড় পাওয়া যাচ্ছে Jimny তে। কনজিউমার ডিসকাউন্ট 1 লক্ষ টাকা এবং Zeta variant–এর জন্য 95,000 টাকার বিশেষ অফার দেওয়া হচ্ছে। Alpha variant-এ ছাড় আরও আকর্ষণীয়, যেখানে ম্যানুয়াল ও অটোমেটিক অপশনে 1 লক্ষ টাকার সঙ্গে 1.5 লক্ষ টাকার বিশেষ অফার রয়েছে।

Fronx মডেলের টার্বো ভ্যারিয়েন্টগুলিতে 25,000 টাকার ছাড় পাওয়া যাবে। এছাড়া 43,000 টাকার নতুন ভেলোসিটি এডিশন কিট পাওয়ার সুযোগও থাকবে। এক্সচেঞ্জ বোনাসও থাকবে 10-15,000 টাকা পর্যন্ত।

MPVs XL6 এবং Invicto মডেলগুলিতে ছাড়ের পরিমাণ 25,000 থেকে 35,000 টাকা পর্যন্ত। Grand Vitara-র CNG ভ্যারিয়েন্টে 38,100 টাকা এবং পেট্রোল ভ্যারিয়েন্টে 58,100 টাকার ছাড় থাকছে। Strong Hybrid ভ্যারিয়েন্টে সর্বাধিক ডিসকাউন্ট পাওয়া যাবে, যা মোট 1.23 লক্ষ টাকা ছাড়ের সঙ্গে 5 বছরের বিনামূল্যের এক্সটেন্ডেড ওয়ারেন্টি অন্তর্ভুক্ত।

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের