MBBS-এ ভর্তির জন্য জালিয়াতি, ‘ধর্ম পরিবর্তন’ করে বিপাকে ১৭ শিক্ষার্থী, ৯ পলাতক

মুলত MBBS আসন পেতেই তাঁরা ধর্ম পরিবর্তনের সহায়তা নেয়। কিন্তু এত প্রচেষ্টা কোনও কাজেই এলো না। হাতেনাতে ধরা পড়ে গেলেন জালিয়াতি করা শিক্ষার্থীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের খবরের শিরোনামে যোগীরাজ্য উত্তরপ্রদেশ। মেডিকেল কলেজে ভর্তির জন্যে ধর্ম পরিবর্তনের পথ বেছে নিলেন কয়েকজন শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের মিরাটের সুভারতি বিশ্ববিদ্যালয়ে। আসলে সংখ্যালঘুদের জন্যে সংরক্ষিত কোটা আসনে ভর্তি হওয়ার জন্যে অন্য ধর্মের সনদ জালিয়াতি করে মেডিক্যাল কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করেছিলেন ওই ১৭ জন শিক্ষার্থী। কিন্তু তদন্ত শেষে এমবিবিএসে ভর্তি হওয়া ৮ শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়, আর ৯ শিক্ষার্থী তাদের আসন ছেড়ে পালায়। বিষয়টি ফের কোটা সংস্কারকে শিরোনামে তুলে ধরেছে।

মুলত MBBS আসন পেতেই তাঁরা ধর্ম পরিবর্তনের সহায়তা নেয়। কিন্তু এত প্রচেষ্টা কোনও কাজেই এলো না। হাতেনাতে ধরা পড়ে গেলেন জালিয়াতি করা শিক্ষার্থীরা। প্রকৃতপক্ষে, সুভারতী মেডিকেল কলেজ একটি বেসরকারি মেডিকেল কলেজ এবং বৌদ্ধ সংখ্যালঘুদের আওতাধীন। MBBS কাউন্সেলিং-এর প্রথম ধাপে সংখ্যালঘু কোটার অধীনে ২২ টি আসন ছিল। জানা গিয়েছে, এই কলেজে ভর্তির জন্যেই বৌদ্ধ ধর্মের জাল সার্টিফিকেট তৈরি করে এমবিবিএসের আসন পায় ওই ১৭ জন শিক্ষার্থী। UP NEET UG 2024-এর প্রথম পর্যায়ের কাউন্সেলিং-এর সময় এই বিষয়টি প্রকাশ্যে এসেছে। জাল সার্টিফিকেটের অভিযোগে চিকিৎসা শিক্ষা অধিদপ্তর তদন্তের নির্দেশ দেওয়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে, এরপরেই রাজ্যের সমস্ত সংখ্যালঘু মেডিকেল কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের শংসাপত্র যাচাই করা শুরু হয়েছে।

যদিও এই বিষয়ে, মেডিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের ডিরেক্টর জেনারেল কিঞ্জল সিং আগেভাগেই জানিয়ে দিয়েছিলেন যে, তদন্তের পরে, যাদের শংসাপত্র জাল পাওয়া যাবে তাদের ভর্তি বাতিল করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া যেতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে চিকিৎসা শিক্ষা বিভাগ। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সম্প্রতি উত্তরপ্রদেশের পাঁচটি নতুন মেডিকেল কলেজে এমবিবিএস অধ্যয়ন শুরু করার অনুমোদন দিয়েছে। এছাড়াও, কানপুর দেহাত এবং ললিতপুর মেডিকেল কলেজে আসন সংখ্যা ৫০ থেকে ১০০ করা হয়েছে। এ কারণে এমবিবিএসের নতুন ৬০০ আসন তৈরি হয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য রাজ্যে মোট নতুন এমবিবিএস আসনের সংখ্যা এখন ১১,২০০-এ বেড়েছে। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ১৫০টি এবং বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ৫০টি আসন রয়েছে।

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স