Honor 200 Lite 5G: 2000 টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন অসাধারন ক্যামেরা স্মার্টফোন

Share:

ইন্দ্রজিৎ রায়ঃ Honor ভারতের বাজারে তাদের নতুন স্মার্টফোন Honor 200 Lite 5G লঞ্চ করেছে। এই স্মার্টফোনটিতে রয়েছে শক্তিশালী ফিচার এবং সাশ্রয়ী দাম। Honor 200 Lite-এ 108 megapixel প্রধান লেন্স সহ একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। সেলফির জন্য রয়েছে 50 megapixel ক্যামেরা। ফোনটিকে চালানোর জন্য দেওয়া হয়েছে 4500 mAh ব্যাটারি। আসুন জেনে নেওয়া যাক এই ফোনটির বিশেষ বৈশিষ্ট্যগুলি।

Honor 200 Lite-এর মূল ফিচার:

Honor 200 Lite-এ দেওয়া হয়েছে একটি 6.7  ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে, যা 120 Hz রিফ্রেশ রেট সমর্থন করে। ফোনটি MediaTek Dimensity 6080 প্রসেসরে চলে এবং এতে 8 GB RAM এবং 256 GB স্টোরেজ রয়েছে।

Honor 200 Lite-এ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে প্রধান লেন্স 108 MP, 5 MP ডেপথ সেন্সর এবং 2 MP ম্যাক্রো সেন্সর। সামনে রয়েছে 50 MP সেলফি ক্যামেরা। ফোনটিতে 35 W চার্জিং সহ 4500 mAh ব্যাটারি রয়েছে, এবং বক্সে চার্জারও দেওয়া হবে। এটি Android 14 ভিত্তিক MagicOS 8.0-এ কাজ করে এবং অনেকগুলি AI ফিচার সমর্থন করে, যেমন MagicLM, Magic Portal, Magic Capsule, এবং Magic Lock Screen।

দাম ও অফার:

Honor 200 Lite-এর দাম 17,999 টাকা। তবে, SBI ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের মাধ্যমে 2000 টাকার ব্যাঙ্ক অফার পাওয়া যাবে। এই স্মার্টফোনটি 27 সেপ্টেম্বর থেকে Amazon India এবং Honor-এর ওয়েবসাইটে কেনা যাবে। Amazon Prime User-রা 26 সেপ্টেম্বর থেকেই access পাবেন।

Honor 200 Lite-টি তিনটি রঙে পাওয়া যাবে – Cyan Lake, Starry Blue এবং Mid-night Black।

এই সাশ্রয়ী মূল্যের 5G স্মার্টফোনে পাওয়ারফুল ফিচার এবং দুর্দান্ত ক্যামেরা থাকায়, ফোনটি বাজারে বেশ জনপ্রিয় হতে পারে।

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের