বিষ খাইয়ে খুন, মাত্র ২৭ বছরে প্রয়াত জনপ্রিয় ওড়িশি গায়িকা রুকসানা বানো

প্রায় ১৫ দিন আগে, রুকসানা বোলাঙ্গিরে শুটিং করার সময় জুস পান করেছিলেন, এরপরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে ২৭ আগস্ট ভবানীপাটনার একটি হাসপাতালে ভর্তি করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ওড়িশা ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া। মাত্র ২৭ বছর বয়সে মারা গেলেন ওড়িশার জনপ্রিয় গায়িকা রুকসানা বানো বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে ভুবনেশ্বরের AIIMS- হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তরুণ গায়িকা। তাঁর মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে ওড়িশা ইন্ডাস্ট্রিতে। যদিও তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। হাসপাতাল সূত্রের খবর, ২৭ বছরের গায়িকাকে স্ক্রাব টাইফাসের জন্যে চিকিৎসা করা হচ্ছিল। কিন্তু গায়িকার মা ও বোন অন্য কথা বলে।

যেহেতু অল্প বয়সেই দারুণ জনপ্রিয়তা অর্জন করেছিলেন রুকসানা বানো, তাই ইন্ডাস্ট্রিতে তাঁর শত্রু সংখ্যাও ভরে গিয়েছিল। রুকসানার একজন প্রতিদ্বন্দ্বি পশ্চিম ওড়িশার গায়কই নাকি তাঁকে বিষ দিয়েছিল। যদিও সেই শিল্পীর পরিচয় প্রকাশ করা হয়নি। রুকসানার প্রচুর শত্রু ছিল বলে দাবি তাঁর পরিবারের। আর তাঁরাই রুকসানাকে হত্যা করেছেন বলে অভিযোগ করেছেন রুকসানার মা ও বোন। এর আগেও নাকি তাঁকে একাধিকবায হত্যা হুমকির সম্মুখীন হতে হয়েছে। জনপ্রিয় সম্বলপুরি গায়িকা ছিলেন রুকসানা বানো।

গায়িকার বোন একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘প্রায় ১৫ দিন আগে, রুকসানা বোলাঙ্গিরে শুটিং করার সময় জুস পান করেছিলেন, এরপরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে ২৭ আগস্ট ভবানীপাটনার একটি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে বোলাঙ্গিরের ভীমা ভোই মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় এবং পরে তাকে স্থানান্তরিত করা হয়। বারগড়ের একটি বেসরকারি হাসপাতালে তার অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে AIIMS ভুবনেশ্বরে নিয়ে আসা হয়েছিল কারণ তার স্বাস্থ্যের কোনও উন্নতি হয়নি।” মৃতের মাও একই দাবি করে একটি ভিডিও বার্তা জারি করেছিলেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এই মূহুর্তে পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ এখন তদন্তে নেমেছে।

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স