মহারাষ্ট্রে ভয়াবহ সড়ক দুর্ঘটনা! ট্রাক ও বাসের সংঘর্ষে নিহত ৬, আহত ১৮

তখনই মুখোমুখি সংঘর্ষ হয় বাস এবং ট্রাকটির। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলেই ৫ জন মারা গিয়েছেন এবং ষষ্ঠতম ব্যক্তি আহত অবস্থায় মারা যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার সকালে মহারাষ্ট্রের জালনা জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা। মহারাষ্ট্রের স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন বাসের সঙ্গে একটি প্রাইভেট ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৮ জন। দুর্ঘটনাটি ঘটেছে, শুক্রবার সকাল ৮ টা নাগাদ জালনা-ওয়াদিগোদ্রি সড়কে শাহাপুর গ্রামের কাছে। জানা গিয়েছে, সরকারি বাসটি শিশুসহ ২৫ জন যাত্রীকে নিয়ে গেওরাই থেকে জালনার দিকে যাচ্ছিল। অন্যদিকে ট্রাকটি ভর্তি কমলা লেবু নিয়ে আমবাদ যাচ্ছিল।

তখনই মুখোমুখি সংঘর্ষ হয় বাস এবং ট্রাকটির। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলেই ৫ জন মারা গিয়েছেন এবং ষষ্ঠতম ব্যক্তি আহত অবস্থায় মারা যায়। এদিকে আহতদের মধ্যে ছয়জনের অবস্থা এখন আশঙ্কাজনক। তাঁদের চিকিৎসার জন্যে আমবাদের একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতদের পরিচয় এখনও নিশ্চিত হয়নি। দুর্ঘটনার পরপরই সেখানকার স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং আহতদের বাস থেকে টেনে বের করতে পুলিশকে সহায়তা করেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাসের জানালা ভেঙ্গে আহত যাত্রীদের টেনে বের করতে হয়।

সংঘর্ষের ফলে বাস এবং ট্রাক দুটি গাড়িই সম্পূর্ণভাবে বিঘ্নিত হয়েছে এবং উভয় যানবাহনের ব্যপক ক্ষতি হয়েছে। এবং ট্রাকের মধ্যে থাকা কমলা লেবুগুলি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাস্তাজুড়ে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার তদন্ত চলছে।

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স