মোদির হাত ধরেই কলকাতা পাচ্ছে Global Foundries’র ‘সেমিকন্ডাক্টর কারখানা’

কলকাতার বুকে এবার একটি ‘সেমিকন্ডাক্টর কারখানা’ তৈরির বিষয়ে একমত হয়েছেন মোদি ও বাইডেন। সেই সূত্রেই কর্মসংস্থানের দরজা খুলছে মমতার শহরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর মুখে প্রাপ্তি যোগ কলকাতার(Kolkata) তথা বাংলার(Bengal)। Quadrilateral Security Dialogue বা QUAD’র বৈঠকে যোগ দিতে আমেরিকায় গিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। সেখানে ইতিমধ্যেই মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে একটি বৈঠকও হয়েছে তাঁর। সেই বৈঠকের পরে পরেই রবিবার প্রধানমন্ত্রীর দফতর থেকে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, কলকাতার বুকে এবার একটি ‘সেমিকন্ডাক্টর কারখানা’ তৈরির বিষয়ে উভয় রাষ্ট্রনেতা একমত হয়েছেন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, Global Foundries’র সেই ‘সেমিকন্ডাক্টর কারখানা’র(Semiconductor Factory) নাম হতে চলেছে GF Kolkata Power Center। মার্কিন যুক্ত্রারাষ্ট্রের নিউ ইয়র্কের Global Foundries নামের বহুজাতিক সংস্থাটি সেমিকন্ডাক্টর প্রযুক্তি নিয়ে কাজ করছে। এ বার কলকাতাতেও ওই সংস্থার একটি কারখানা তৈরির সম্ভাবনা খুলে গেল মোদি-বাইডেন বৈঠকের মাধ্যমেই। আর একই সঙ্গে বাংলা বিরোধী, তৃণমূল বিরোধী, মমতা বিরোধীদের মুখে ছাইও পড়ে গেল। কেননা এই শিল্প সম্ভাবনাই বলে দিচ্ছে, রাজ্যে তথা কলকাতায় শিল্প গঠনের পরিবেশ ঠিক কতটা অনুকূল।

আরও পড়ুন, ডিভিসির কমিটি থেকে প্রতিনিধি তুলে নিচ্ছে রাজ্য, মোদিকে চিঠি দিয়ে জানিয়ে দিলেন মমতা

সেমিকন্ডাক্টর হল এমন এক ধরনের বস্তু যা নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে তড়িদবাহী হতে পারে। মূলত বিভিন্ন ধরনের বৈদ্যুতিন যন্ত্রপাতিতে সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয়। জাতীয় নিরাপত্তা, নতুন প্রজন্মের টেলিযোগাযোগ এবং দূষণমুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যে একটি অত্যাধুনিক সেন্সিং এবং যোগাযোগ ব্যবস্থার প্রয়োজনীয়তা নিয়ে মোদি ও বাইডেনের মধ্যে কথা হয়েছে। সেখানেই সেমিকন্ডাক্টর তৈরির একটি নতুন কারখানা তৈরি নিয়ে সদর্থক আলোচনা হয়েছে উভয়ের। এই কারখানা তৈরির মূল উদ্দেশ্য ইনফ্রারেড, গ্যালিয়াম নাইট্রাইড এবং সিলিকন কার্বাইড সেমিকন্ডাক্টর তৈরি করা। যা ভারতের Semiconductor Mission’র সঙ্গে সাযুজ্যপূর্ণ বলে দাবি প্রধানমন্ত্রীর দফতরের। যদিও প্রশ্ন থাকছে, এই প্রকল্প কলকাতায় গড়ে উঠলে তাতে বাংলার কত ছেলেমেয়ে চাকরি পাবে সেই বিষয়টি। তবে কলকাতার বুকে যে সরাসরি বিদেশী বিনিয়োগে আগ্রহ বাড়ছে সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, এই সেমিকন্ডাক্টর কারখানার থেকে তৈরি হওয়া ‘চিপ’ দূষণমুক্ত দেশ গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। পাশাপাশি ইন্টারনেট নির্ভর যন্ত্র ও কৃত্তিম বুদ্ধিমত্তার ক্ষেত্রেও উন্নতি হবে।  

আরও পড়ুন, ধান চাষীদের জন্য সুখবর, কুইন্ট্যাল পিছু ১১৭টাকা দাম বাড়াল রাজ্য সরকার

এবছরের লোকসভা নির্বাচনের আগে দেশে ৩টি সেমিকন্ডাক্টর কারখানার প্রস্তাবিত প্রকল্পে সম্মতি দিয়েছিল কেন্দ্র সরকার। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে গুজরাতের সানন্দে আরও একটি সেমিকন্ডাক্টর কারখানা তৈরিতে সবুজ সঙ্কেত দিয়েছে কেন্দ্র। সেটি তৈরি করছে ‘কেন্স সেমিকন’ নামে একটি সংস্থা। এ বার কলকাতাতেও একটি সেমিকন্ডাক্টর কারখানা তৈরি নিয়ে বাইডেনের সঙ্গে বৈঠক করলেন মোদি। দেখার বিষয়ে এই কারখানা গড়ে তোলার জন্য প্রয়োজনীয় জমি রাজ্য সরকার দিতে পারে কিনা। তবে সূত্রে জানা গিয়েছে, কলকাতার পাশে থাকা Newtown-এ এই কারখানার জন্য জমি দিতে পারে রাজ্য সরকার। কেননা এই কারখানা তৈরি হলে বাংলার বুকে কর্মসংস্থানের বড় দরজা খুলে যাবে। হাজার হাজার যুবক-যুবতীর কর্মসংস্থান হতে পারে সেমি-কন্ডাক্টর শিল্পের হাত ধরে। তাতে সব থেকে বেশি লাভবান হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) দল ও তাঁর নেতৃত্বাধীন সরকারই। বিরোধীরা বিশেষ করে বাম আর বিজেপি একযোগে রাজ্য সরকার ও তৃণমূলকে ‘শিল্পবিরোধী’ বলে দেগে চলেছে। কিন্তু বাস্তব পরিস্থিতি যে ঠিক তার উল্টো সেটা মোদি বাইডেনের বৈঠকের নির্যাসই বুঝিয়ে দিল।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত