তামিলনাড়ুতে প্রশিক্ষণরত নার্সিং ছাত্রীকে অপহরণ করে গণধর্ষণ

সূত্রের খবর, তামিলনাড়ুর থেনি জেলার একজন নার্সিং ছাত্রীকে অপহরণ করা হয়েছে এবং অজ্ঞাতপরিচয়ের কয়েকজন ব্যক্তি তাঁকে গণধর্ষণ করেছে। বিষয়টি পুলিশ গতকাল সোমবার জানিয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে মহিলাদের নিরাপত্তা নিয়ে চলছে আন্দোলন। কলকাতার আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার বিচারের দাবিতে এখন প্রতিবাদের ধুম দেশজুড়ে। শুধু তাই নয়, দফায় দফায় মিছিল বের করছে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই। তরুণী চিকিৎসককে হত্যার বিচারের দাবিতে সোশ্যাল মিডিয়াতেও অনবরত প্রতিবাদ চলছেই। যেখানে দেশের চারিদিকে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, সেখানে একের পর এক নারী নির্যাতন, অপহরণ, গণধর্ষণ চলছেই। কবে শুধরাবে পুরুষতান্ত্রিক সমাজ? প্রতিনিয়ত দেশের বিভিন্ন রাজ্য থেকে ধর্ষণের খবর সংবাদের শিরোনাম হচ্ছে। এবার প্রকাশ্যে এলো আরও একটি গণধর্ষণের ঘটনা। সম্প্রতি তামিলনাড়ুতে এক প্রশিক্ষণরত নার্সিং ছাত্রীকে অপহরণ করে গণধর্ষণ করা হয়েছে।

বিষয়টি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে সরকার। সূত্রের খবর, তামিলনাড়ুর থেনি জেলার একজন নার্সিং ছাত্রীকে অপহরণ করা হয়েছে এবং অজ্ঞাতপরিচয়ের কয়েকজন ব্যক্তি তাঁকে গণধর্ষণ করেছে। বিষয়টি পুলিশ গতকাল সোমবার জানিয়েছে। অপরাধীরা মেয়েটিকে গণধর্ষণ করে একটি রেলস্টেশনে ফেলে রেখে গিয়েছিল বলে পুলিশ সূত্রের খবর। ঘটনার দিন প্রশিক্ষণরত নার্সিং ছাত্রী একটি বাসে করে তাঁর গন্তব্যে যাচ্ছিলেন, তখনই সে দেখতে পায় একটি কালো পোশাক পরা মহিলা তাঁকে অনুসরণ করছে। ভয় পেয়ে তখনই বিষয়টি নিজের বাবাকে ফোন করে জানায় নির্যাতিতা, এরপর তাঁর বাবা তাঁকে থেনি থানায় যেতে বলে। এর কিছুক্ষন পর থেকে মেয়েটির ফোন আর পাওয়া যায়নি।

এরপর অভিযুক্তরা মেয়েটিকে ডিন্ডিগুল রেলওয়ে স্টেশনের কাছে রেখে যায় বলে পুলিশ জানিয়েছে। এবং নির্যাতিতা পুলিশের কাছে গিয়ে তাঁদের জানায় তাকে অপহরণ করা হয়েছে এবং স্টেশন থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে যৌন নির্যাতন করা হয়েছে। ছাত্রীটিকে চিকিৎসার জন্য একটি ডিন্ডিগুল সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, ডিন্ডিগুল জেলার পুলিশ সুপার প্রদীপ বলেছেন, যিনি তদন্তের জন্য হাসপাতালে গিয়েছিলেন। ভুক্তভোগীকে জিজ্ঞাসাবাদ করা কঠিন হয়ে উঠছে, কারণ জিজ্ঞাসাবাদের সময়েই ভয়ে মৃগীরোগে আক্রান্ত হচ্ছে সে। ভারতীয় ন্যায় সংহিতার দুটি ধারার অধীনে একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য তদন্ত শুরু করা হয়েছে।

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স