আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কোল্ডপ্লে-র শিহরণে কাঁপবে মুম্বই, কনসার্টের আগেই এক রাতের হোটেল ভাড়া লাখ ছাড়িয়েছে

নিজস্ব প্রতিনিধি: বিখ্যাত মিউজিক ব্যান্ড কোল্ডপ্লে-র ভারতীয় কনসার্ট ঘিরে চরম উত্তেজনা শুরু হয়েছে গত রবিবার থেকেই। শীতে নয়, আগামী বছরের প্রথমেই ভারতে কনসার্ট করতে আসবেন কোল্ডপ্লে-র দলবল। ভক্তদের শীতকালীন মেজাজ আরও সুন্দর করতে প্রথমে জানা গিয়েছিল মুম্বইতে শো করবে কোল্ডপ্লে। এখন শোনা যাচ্ছে আহমেদাবাদে ও কোল্ডপ্লে-র কনসার্ট হবে। কিন্তু টিকিট বুকিং নিয়েই ভক্তরা চরম হতাশ। রবিবার (২২ সেপ্টেম্বর) ভারতে কোল্ডপ্লে অনুরাগীদের একটি বড় অংশ টিকিট বুকিং করতে গিয়ে চরম হতাশ হয়ে পড়েছিল।

কারণ বিশ্বব্যাপী জনপ্রিয় ব্যান্ডের মুম্বই শোয়ের টিকিট প্রকাশ্যে আসার কয়েক মিনিটের মধ্যেই বিক্রি হয়ে গিয়েছিল৷ তবে হতাশার কারণ নেই, মনে হচ্ছে মুম্বই ভক্তরা কোল্ডপ্লে-র ‘এ স্কাই ফুল অফ স্টারস’-এর অধীনে ‘অ্যাডভেঞ্চার অফ আ লাইফটাইম’ উপভোগ করার আরেকটি সুযোগ পেতে পারেন। কারণ, শুধু মুম্বই নয়, ভারতে আরও একটি শো যুক্ত করতে পারে কোল্ডপ্লে। একটি X-হ্যান্ডেল দাবি করেছে যে, আগামী ২৫ জানুয়ারী, গুজরাতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ক্রিস মার্টিন পারফর্ম করবেন। আর এই বিষয়টি সামনে আসতেই আরেকটি বিড়ম্বনা শুরু হয়েছে। আগেভাগেই আমদাবাদের একাধিক হোটেলের থাকার দাম বাড়িয়ে দেওয়া হয়েছে।

একজন X ব্যবহারকারী জানিয়েছে, “মনে হচ্ছে গুজব সত্যি! আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে # কোল্ডপ্লে কনসার্ট হবে। ২৫ জানুয়ারির জন্যে আহমেদাবাদে একাধিক হোটেলের দাম বেড়ে গিয়েছে। ইতিমধ্যেই ২৪ জানুয়ারির রাতে আহমেদাবাদে ২৩ টি পাঁচতারা হোটেলের ঘর বুকিং হয়ে গিয়েছে।” এদিকে, আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের ১৮ জানুয়ারী, ১৯ জানুয়ারী এবং ২১ জানুয়ারী, মুম্বইতে পারফর্ম করবে কোল্ডপ্লে। আর কোল্ডপ্লে-র শোয়ের টিকিট মূল্য ৪,০০০ টাকা ধার্য করা হয়েছে। এছাড়াও ১.২১ লক্ষ টাকায় ১২,৫০০ টিকিট রিসেল গিয়েছে। টিকিটের দাম ৪, ০০০ টাকা থেকে ১.০১ লক্ষ টাকা ছাড়িয়েছে৷

Published by:

Share Link:

More Releted News:

দেড় বছর কাজহীন ছিলেন শুভাশিস মুখোপাধ্যায়, বললেন অভিনয়ে ফেরার সংগ্রামের কথা

ই–ফার্মেসির প্রতিবাদে ভারত বনধের ডাক, ১২ লক্ষাধিক ওষুধের দোকান বন্ধের সম্ভাবনা

কোটি টাকার বাংলোয় প্রিয় জায়গা ঘুরে দেখালেন টুইঙ্কল! ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ নেটদুনিয়া

‘ব্যর্থতা শেষ কথা নয়’, ছেলে জুনায়েদ খানের পাশে বাবা আমির খান

এক সময়ে ঋণের দায়ে জর্জরিত ছিলেন, এখন করণভীরের সম্পত্তি টেক্কা দেবে শাহরুখকেও!

‘‌সিপিএম বেশ কয়েকটি আসন পাবে’‌, ভবিষ্যদ্বাণী করলেন অভিনেত্রী মানসী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ