জম্মু-কাশ্মীরে খাদ থেকে গাড়ি নিচে পড়ে মৃত দুই ভোট কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: রাত পোহালেই বুধবার (২৫ সেপ্টেম্বর) জন্মু-কাশ্মীরে বিধানসভার দ্বিতীয় দফার ভোট গ্রহণ পর্ব। আর তার আগে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর)  বিকেলে ভোট কেন্দ্রগুলির পরিস্থিতি সরেজমিনে দেখতে গিয়ে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই ভোট কর্মী। দুর্ঘটনায় জখম হয়েছেন আরও এক কর্মী। আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য গত সপ্তাহেই ভোটের ডিউটিতে যাওয়ার পথে গাড়ি খাদে পড়ে প্রাণ হারিয়েছিলেন বিএসএফের চার জওয়ান। গুরুতর আহত হয়েছিলেন আরও ২৮ জন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, বুধবারের ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে এদিন রিয়াসির বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্র পরিদর্শন করেন ম্যাজিস্ট্রেট পদমর্যাদার আধিকারিক অজয় কুমার। তাঁর সঙ্গে ছিলেন ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী আজাজ খান। তাঁরা যে গাড়িটিতে ছিলেন সেই গাড়িটি ( JK11A 3907) বিকেল তিনটে নাগাদ রিয়াসির মাহোর মহকুমার তুকশান জাবরা মোড়ের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ১০০ মিটার নিচে খাদে পড়ে যায়। বেশ কয়েক পাক চক্কর খেয়ে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল কর্মীরা। দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ির ভিতর থেকে ইন্ডিয়ান রিজার্ভ পুলিশের জওয়ান আজাজ খান ও গাড়ির চালক জাভেদ আহমেদের রক্তাক্ত নিথর দেহ উদ্ধার করে। গাড়িতে সওয়ারি ম্যাজিস্ট্রেট অজয় কুমারকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, কীভাবে ওই দুর্ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে অনুমান গতি বেশি থাকায় গাড়ি নিয়ন্ত্রণ করতে না পেরে খাদে পড়ে গিয়েছেন চালক।

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স