ত্রিপুরায় মুখ্যমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করে মূলস্রোতে ফিরলেন NLFT ও ATTF-র ৫০০ সশস্ত্র জঙ্গি

Share:

নিজস্ব প্রতিনিধি, আগরতলা: দীর্ঘদিন ধরেই সশস্ত্র বিপ্লবের পথে হেঁটেছিলেন ওরা। যদিও সেই বিপ্লব অধরাই থেকে গিয়েছিল। অনেক সতীর্থই আগে সমাজের মূলস্রোতে ফিরে সুখে-শান্তিতে ঘর-সংসার করছে। সতীর্থদের সুখে জীবনযাপন করতে দেখে নিজেদের ভুল বুঝতে পেরেছেন ওরা। শেষ পর্যন্ত  হাতের অস্ত্র নামিয়ে রেখে বিপ্লবের পথ ছেড়ে সমাজের মূলস্রোতে ফিরতে চেয়ে আত্মসমর্পণভ করলেন ত্রিপুরার দুই জঙ্গি সংগঠন ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা (এনএলএফটি) ও অল ত্রিপুরা টাইগার ফোর্সের( এটিটিএফ) ৫০০ সশস্ত্র জঙ্গি।

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সেপাহিজালা জেলার জাম্পুইজালায় এক অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে আত্মসমর্পণ করেন ওই ৫০০ জঙ্গি। সঙ্গে থাকা অস্ত্রও জমা দেন। সশস্ত্র জঙ্গিদের সমাজের মূলস্রোতে ফিরে আসার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, ‘সন্ত্রাসবাদ কখনও কোনও সমস্যার সমাধান হতে পারে না।’ এনএলএফটি ও এটিটিএফের ৫০০ সশস্ত্র জঙ্গির আত্মসমর্পণের মধ্য দিয়ে এক সময় সন্ত্রাসবাদমূলক কাজকর্মে জর্জরিত ত্রিপুরা জঙ্গি মুক্ত হল বলেও দাবি করেছেন তিনি।

১৯৯০ এর দশকে দুই জঙ্গি সংগঠন এনএলএফটি ও এটিটিএফের নাশকতামূলক কাজকর্মে অশান্ত হয়ে উঠেছিল বাংলাদেশ সীমান্ত লাগোয়া ত্রিপুরা। দুই সংগঠনের জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন অসংখ্য নিরীহ মানুষ। মূলত যারা আদিবাসী নন, তারাই দুই সংগঠনের সদস্যদের হামলার শিকার হয়েছিলেন। তবে গত কয়েক বছর ধরে পরিস্থিতির অনেকটাই উন্নতি ঘটেছে। একের পরে এক জঙ্গি আত্মসমর্পণ করে সমাজের মূলস্রোতে ফিরেছেন।

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স