সব সরকারি হাসপাতালের বেসরকারি নিরাপত্তা রক্ষীদের ট্রেনিং দেবে কলকাতা পুলিশ

কলকাতার সমস্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের বেসরকারি নিরাপত্তা রক্ষীদের ট্রেনিং দেওয়ার সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি হাসপাতালের ওয়ার্ডে বহিরাগতদের আটকানোর পাশাপাশি কর্মরত চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা জোরদার করতে কলকাতার সমস্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের বেসরকারি নিরাপত্তা রক্ষীদের(Private Security Guards) ট্রেনিং(Training) দেওয়ার সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ(Kolkata Police)। আর জি কর কাণ্ডের(R G Kar Incident) জেরেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার(সদর) মিরাজ খালিদ কলকাতার সব থানার ওসি, ডিসি এবং যুগ্ম কমিশনারদের এক লিখিত নির্দেশিকায় জানিয়েছেন, কলকাতার সব মেডিকেল কলেজ ও সরকারি হাসপাতালের বেসরকারি নিরাপত্তা রক্ষীদের ধাপে ধাপে ট্রেনিং দেবে কলকাতা পুলিশ। আপাতত ঠিক হয়েছে, প্রথম পর্যায়ে তাঁদের ৩ দিনের ট্রেনিং দেওয়া হবে। কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার-৫ অশেষ বিশ্বাস, যুগ্ম কমিশনার(ট্রেনিং) মেহমুদ আখতার এবং যুগ্ম কমিশনার(সংগঠন) অজয় প্রসাদ এই ট্রেনিংয়ের ‘মডিউল’(Module) তৈরির দায়িত্বে রয়েছেন।

আরও পড়ুন, পুজোর পরই রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের সম্ভাবনা

মিরাজ খালিদের দেওয়া নির্দেশিকায় কলকাতা পুলিশের সমস্ত ডিভিশনের ডিসিদের বলা হয়েছে, তাঁরা নিজের নিজের ডিভিশনের মেডিকেল কলেজ ও সরকারি হাসপাতালে কর্মরত বেসরকারি নিরাপত্তা রক্ষীদের নামের তালিকা তৈরি করে পাঠাবেন। পাশাপাশি, কবে কোথায় কোন ব্যাচের ট্রেনিং হবে, তা নিশ্চিত করতে ডিভিশনের ডিসিরা যুগ্ম কমিশনার(ট্রেনিং) মেহমুদ আখতারের সঙ্গে সমন্বয় রেখে চলবেন। উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আর জি কর কাণ্ডের শুনানির সময় কলকাতা শহরের মেডিকেল কলেজ ও সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ। বিশেষ করে, বিচারপতিরা চুক্তিতে নিযুক্ত বেসরকারি নিরাপত্তা রক্ষীর দক্ষতা, সততা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তারপরই কলকাতা পুলিশের এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ।   

আরও পড়ুন, রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে

রাজ্য পুলিশের এলাকায় সমস্ত সরকারি হাসপাতালে পুলিস ফাঁড়ি নেই। কিন্তু কলকাতা শহরের মেডিকেল কলেজগুলির মাথায় অ্যাসিস্ট্যান্ট কমিশনার(ডিএসপি) পদমর্যাদার ও সরকারি হাসপাতালে ইনসপেক্টর পদমর্যদার অফিসারের নেতৃত্বে পুলিশ ফাঁড়ি রয়েছে। এমনকী যে আর জি কর নিয়ে এত বিতর্ক, সেখানেও অ্যাসিস্ট্যান্ট কমিশনার(ডিএসপি) পদমর্যাদার অফিসারের নেতৃত্বে একটি পুলিশ ফাঁড়ি রয়েছে। সাম্প্রতিক অতীতে কলকাতার মেডিকেল কলেজ ও সরকারি হাসপাতালে রোগী মৃত্যুর পর কয়েকটি তাণ্ডবের ঘটনার পর নিরাপত্তা সংক্রান্ত একাধিক পদক্ষেপ করা হয়েছিল। এবার শহরের সব মেডিকেল কলেজ ও হাসপাতাল থাকবে কলকাতা পুলিশের ট্রেনিং দেওয়া বেসরকারি নিরাপত্তারক্ষীরা।   

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের