করোনা টিকার দুই ডোজ নিয়েও Omicron এর ছোবলে প্রথম মৃত্যু ইজরায়েলে

গত সোমবার স্থানীয় এক হাসপাতালে ওমিক্রনে আক্রান্ত সত্তরোর্ধ এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সব চেষ্টাই বিফলে গেল। ব্রিটেন, আমেরিকার পরে এবার করোনাভাইরাসের নয়া প্রজাতি ওমিক্রনের ছোবলে প্রথম মৃত্যুর সাক্ষী থাকল ইজরায়েল। গত সোমবার স্থানীয় এক হাসপাতালে ওমিক্রনে আক্রান্ত সত্তরোর্ধ এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে। করোনা টিকার দুই ডোজ নেওয়ার পরেও ওই বৃদ্ধের ওমিক্রনে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ার ঘটনায় উদ্বিগ্ন ইজরায়েলের স্বাস্থ্য আধিকারিক। মারণ ভাইরাসের করাল থাবা থেকে নাগরিকদের বাঁচাতে টিকার চতুর্থ ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত মাসেই দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়েছিল করোনাভাইরাসের নয়া প্রজাতি ওমিক্রন। ইতিমধ্যেই বিশ্বের ৯০টির বেশি দেশে থাবা বসিয়েছে অতি সংক্রামক ভাইরাস। ওমিক্রনের হাত থেকে বাঁচতে বেশ কয়েকটি দেশের সঙ্গে বিমান পরিষেবা বন্ধ করার পাশাপাশি আমেরিকা, ইতালি সহ আরও কয়েকটি দেশে নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছে ইজরায়েল সরকার।

কিন্তু তাতে খুব একটা লাভ হচ্ছে না। বরং দেশে ওমিক্রন সংক্রমণের থাবা আরও চওড়া হয়েছে। নতুন করে আরও ১৭০ জনের শরীরে অতি সংক্রামক প্রজাতি শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪১। পাশাপাশি প্রথম মৃত্যুর ঘটনাও ঘটেছে। ইজরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশন ‘কানটিভি’ জানিয়েছে, বিয়ারসেবা শহরের সরকারি হাসপাতালে ওমিক্রনে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ। সোমবার মারণ ভাইরাসের সঙ্গে জীবনযুদ্ধে তিনি হার মেনেছেন। বুস্টার ডোজ দেওয়া সত্বেও ওমিক্রনের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নাফাতালি বেনেত। পরিস্থিতি মোকাবিলার পথ খুঁজতে মঙ্গলবারই মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে এক বৈঠকে বসেছিলেন তিনি। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখন থেকে প্রতিষ্ঠানগুলোর অর্ধেক কর্মী বাড়ি থেকে অনলাইনে কাজ করবেন।

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর