ইউরোপে আছড়ে পড়তে চলেছে Omicron ঝড়, সতর্ক করল WHO

ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য গার্ডিয়ান’ জানিয়েছে, ব্রিটেন, নেদারল্যান্ডস সহ ইউরোপের ৫৩টি দেশের মধ্যে ইতিমধ্যেই ৩৮টি দেশে থাবা বসিয়েছে ওমিক্রন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের প্রথম ঢেউয়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল গোটা ইউরোপ। মারণ ভাইরাসের ছোবলে মৃত্যু ঝড়ের সাক্ষী থেকেছিল ব্রিটেন, ইতালি, ফ্রান্স সহ অধিকাংশ ইউরোপীয় দেশ। ফের দক্ষিণ আফ্রিকায় প্রথমবার শনাক্ত হওয়া করোনাভাইরাসের নয়া প্রজাতি ওমিক্রন ইউরোপে ঝড় হয়ে আছড়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় অঞ্চলের প্রধান হ্যান্স ক্লুগ। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আরও একটা মহামারী ঝড় আসছে। কয়েক সপ্তাহের মধ্যে ইউরোপের দেশগুলির স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংসের মুখে ফেলে দেবে করোনাভাইরাসের অতি সংক্রামক প্রজাতির তাণ্ডব।’ আসন্ন বড়দিন ও বর্ষবরণের উ‍ৎসব নিয়ে সাধারণ মানুষকে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছেন ক্লুগ।

ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য গার্ডিয়ান’ জানিয়েছে, ব্রিটেন, নেদারল্যান্ডস সহ ইউরোপের ৫৩টি দেশের মধ্যে ইতিমধ্যেই ৩৮টি দেশে থাবা বসিয়েছে ওমিক্রন। বেশ কয়েকটি দেশে সময় যত গড়াচ্ছে, ততই পরিস্থিতির অবনতি ঘটছে। ব্রিটেনে ইতিমধ্যেই হাসপাতালগুলিতে ওমিক্রনে আক্রান্তদের ভিড় উপচে পড়ছে। রাশিয়া ও তুরস্কেও পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে চলেছে বলে আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার আধিকারিকদের। সোমবারই ‘হু’ প্রধান টেডরস অ্যাডানাম গেব্রিয়েসাস ওমিক্রনের ছোবলে সাধারণ মানুষের মৃত্যু রুখতে উ‍ৎসব বাতিলের পক্ষে সওয়াল করেছিলেন। তাঁর কথায়, ‘উ‍ৎসবের চেয়ে প্রাণ অনেক বেশি মূল্যবান, তা বুঝতে হবে সবাইকে। তাই উ‍ৎসব বাতিল করাই শ্রেয়।’

মঙ্গলবার এক ধাপ এগিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় প্রধান হ্যান্স ক্লুগ বলেন, ‘কয়েক সপ্তাহের মধ্যে আরও একাধিক দেশে থাবা বসাতে চলেছে ওমিক্রন। ইতিমধ্যেই দুর্বল হয়ে পড়া স্বাস্থ্য ব্যবস্থাকে আরও কিনারায় ঠেলে দেবে। হাসপাতালগুলিতে আক্রান্তদের ভিড় উপচে পড়তে চলেছে। এখনই যদি দেশের শীর্ষ কর্তারা নড়েচড়ে না বসেন তাহলে চরম বিপর্যয় অনিবার্য।’

উল্লেখ্য, করোনাভাইরাসের তাণ্ডবে এখনও পর্যন্ত ইউরোপে ৮ কোটি ১৫ লক্ষের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আর মৃত্যুমিছিলে সামিল হয়েছেন ১৪ লক্ষ ৯৪ হাজারের বেশি। তার মধ্যে রাশিয়াতেই প্রাণ হারিয়েছেন তিন লক্ষের কাছাকাছি। গত ২৪ ঘন্টায় ব্রিটেনে করোনায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৯০ হাজার ৬২৯ জন আর ফ্রান্সে ৭২ হাজার ৮৩২ জন।’

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর