মায়নমারে ভয়াবহ খনি ধসে মৃত ১, নিখোঁজ অন্ততপক্ষে ৭০

এখনও ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছে আরও ৭০ জন। ফলে এই দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মায়ানমারে ভয়াবহ খনি ধসে বুধবার ভোরে মৃত্যু হল ১ জনের।অন্যদিকে জানা যাচ্ছে এই দুর্ঘটনায় কমপক্ষে ৭০ জন শ্রমিক নিখোঁজ হয়েছেন। ঘটনাটি ঘটেছে মায়ানমারের উত্তরাঞ্চলের একটি জেড পাথরের খনিতে। এই ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় বুধবার ভোর ৪ টের দিকে মায়ানমারের কাচিন রাজ্যের হাকান্ত এলাকায় এই খনি ধসের ঘটনা ঘটেছে।

এই দুর্ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই ওই এলাকায় উদ্ধারকাজ শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, এই ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সবাই অবৈধ খনির শ্রমিক। ইতিমধ্যেই ওই খনি থেকে একজন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছে আরও ৭০ জন। ফলে এই দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

উল্লেখ্য, বিশ্বের সব থেকে বড় জেট পাথরের খনি রয়েছে এই মায়ানমারে। ফলত মায়ানমারকেই জেট পাথরের বিশ্বের সব থেকে উৎস বলা হয়। এই দেশের উত্তরাঞ্চলে একাধিক খনি রয়েছে। আর মূলত সেই কারণেই খনি ধসের মতো দুর্ঘটনা এই দেশে প্রায়শই হয়েই থাকে। দিন কয়েক আগেই মায়ানমারের হাকান্ত এলাকায় এই ধরণেরই একটি ভূমিধসের ঘটনা ঘটে যেখানে কমপক্ষে ১০ জন খনির শ্রমিক নিখোঁজ হয়েছিলেন। এর আগে ২০২০ সালে এই হাকান্তেই আরও একটি খনির ধসে ১৬০ জনেরও বেশি মানুষ হত হয়েছিলেন।  

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর