উত্তরবঙ্গ থেকে ফিরেই মন্ত্রিসভার বৈঠক, তারপরেই পর্যালোচনা বৈঠক মুখ্যমন্ত্রীর

পুজোর আগে রাজ্য সরকারের সর্বস্তরের আধিকারিক এবং জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে রবি বিকালে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: ধস এবং বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। সেই অবস্থাই খতিয়ে দেখতে এদিন অর্থাৎ রবিবার বিকালে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। শিলিগুড়ি পৌঁছে উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। সোমবার তিনি কলকাতায় ফিরবেন। ফিরে আসার পর বিকেলে নবান্নে(Nabanna) মন্ত্রিসভার বৈঠক(State Cabinet Meeting) রয়েছে। সম্ভবত পুজোর(Durga Puja) আগে এটাই মন্ত্রিসভার শেষ বৈঠক। মন্ত্রিসভার বৈঠক শেষ হওয়ার পরেই ভার্চুয়াল মাধ্যমে রাজ্যের সব জেলার জেলাশাসক, বিভিন্ন দফতরের জেলা আধিকারিক, রাজ‍্যের সব সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজের সুপার এবং অধ‍্যক্ষদের নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। পুজোর আগে রাজ্য সরকারের সর্বস্তরের আধিকারিক এবং জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে এই ভার্চ্যুয়াল বৈঠক(Virtual Meeting) হবে।   

আরও পড়ুন, পুজোর মুখে বেতন বাড়ল কন্যাশ্রী-রূপশ্রী প্রকল্পের সঙ্গে জড়িত নন-আইটি অস্থায়ী কর্মীদের

নবান্ন সূত্রে জানা গিয়েছে, জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক এবং জেলার সমস্ত গুরুত্বপূর্ণ আধিকারিকদের সোমবারের এই গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকতে হবে। এরই সঙ্গে এই বৈঠকে থাকবেন বিভিন্ন সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজের সুপার ও অধ্যক্ষেরা। বৈঠকে আর জি কর-কাণ্ডের পরিস্থিতির পাশাপাশি পুজো সংক্রান্ত নানা বিষয়ে পর্যালোচনা করা হবে বলে মনে করা হচ্ছে। আর জি কর-কাণ্ডের পর একগুচ্ছ পদক্ষেপ করার কথা ঘোষণা করেছে রাজ‍্য সরকার। নবান্ন সূত্রে জানা গিয়েছে, সোমবারের বৈঠকে সেই সংক্রান্ত আলোচনা হবে। আর জি কর মেডিকেল কলেজে চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনার পরে রাজ‍্যের হাসপাতালগুলিতে নিরাপত্তা এবং চিকিৎসা ব্যবস্থা নিয়েও সকলের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী। এ ছাড়া, পুজোর আগে সুরক্ষা নিয়ে রাজ্য সরকার কী কী ব্যবস্থা নিচ্ছে, তা নিয়েও আলোচনা হবে।

আরও পড়ুন, Online-এ খাজনা জমা দেওয়া হল আরও সহজ, মোবাইলে আসবে OTP

জরুরি পরিস্থিতি সামলাতে প্রশাসন কী কী পদক্ষেপ করবে সে সব নিয়েও আলোচনা হবে ভার্চুয়াল ওই বৈঠকে। পাশাপাশি, পুজোর সময় বিভিন্ন জেলার রাস্তাঘাটের অবস্থা এবং বাড়তি সতর্কতা নিয়েও জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন মমতা। এদিকে জানা গিয়েছে, আগামিকালের মন্ত্রিসভার বৈঠকে থাকবেন না রাজ্যের ৪ মন্ত্রী। এরা হলেন – স্নেহাশিষ চক্রবর্তী, পুলক রায়, মানস ভুঁইয়া ও বেচারাম মান্না। খোদ মুখ্যমন্ত্রী এই ৪ মন্ত্রীকে আগামিকালের বৈঠকে থাকতে বারণ করেছেন। ৪ মন্ত্রীকেই তিনি নির্দেশ দিয়েছেন বন্যা কবলিত মানুষের পাশে থাকতে যাতে তাঁরা ত্রাণ বন্টনের বিষয়টি ভালভাবে দেখভাল করতে পারেন।

আলিপুরে সরকারি অফিসে আগুন

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা