Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার মাঝে অসুস্থ হয়ে পড়লেন খাড়গে

Share:

 নিজস্ব প্রতিনিধিঃ জম্মু ও কাশ্মীরে চলছে বিধানসভা নির্বাচন। রবিবার   কাঠুয়া জেলায় নির্বাচনী প্রচারে গিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। আর সেখানেই ভাষণ দিতে গিয়ে আচমকাই তিনি অসুস্থ হয়ে পড়েন। বক্তৃতা দেওয়ার সময় তার মাথা ঘুরে যায় গিয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

তৎক্ষণাৎ খাড়গের কাছে যান নিরাপত্তারক্ষী এবং সহকর্মী কংগ্রেস নেতারা।    এরপর জল খেয়ে খাড়গে কিছুটা স্বস্তি পেয়ে  আবার নিজের বক্তব্যে ফিরে গেলেও তা দ্রুত শেষ করে ফেলেন। তবে আচমকাই কংগ্রেস সভাপতি অসুস্থ হয়ে পড়ায় নির্বাচনী প্রচার কিছু সময়ের জন্য এদিন  বন্ধ ছিল। বলা বাহুল্য, অসুস্থ হওয়ার আগে  নির্বাচনী সভা থেকে একের পর এক ইস্যু নিয়ে বিজেপিকে আক্রমণ করেন খাড়গে।

কংগ্রেস সভাপতি বলেন,’ কেন্দ্রীয় সরকার কখনই জম্মু- কাশ্মীরে  নির্বাচন পরিচালনা করতে চায়নি। তারা চাইলেই বছর দুয়েকের মধ্যে তা করে ফেলত।  সুপ্রিম কোর্টের নির্দেশে তারা নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে। বিজেপি নেতা আপনাদের সামনে এলে তাঁদের জিজ্ঞাসা করুন, তাঁরা সমৃদ্ধি এনেছেন কিনা।‘ শুধু তাই নয় খাড়গে আরও বলেন,’ আমরা  জম্মু-কাশ্মীরের  মর্যাদা পুনরুদ্ধারের জন্য লড়াই করব। আমার বয়স ৮৩ বছর, আমি এত তাড়াতাড়ি মারা যাব না। যতদিন না প্রধানমন্ত্রী মোদিকে ক্ষমতা থেকে সরানো হচ্ছে, ততদিন আমি বেঁচে থাকব।‘বলা বাহুল্য, ৩৭০ অনুচ্ছেদ প্রত্য়াহার ও জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্য়াহারের পর এই প্রথমবার  উপত্যকায় হচ্ছে  বিধানসভা নির্বাচন । তাই শেষ দফা অর্থাৎ ১ অক্টোবরের ভোটের আগেই জোর কদমে চলেছে রাজনৈতিক প্রচার।

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি