বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের 'তুরুপের তাস' ছিলেন একাধিক তারকা প্রার্থী। ছিলেন, সোহম চক্রবর্তী, লাভলি মৈত্র, রাজ চক্রবর্তী, সায়ন্তিকা বন্দোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলের মুখ পুড়িয়ে বাংলার জেলায় জেলায় বিজেপির জয়। রেকর্ড ভাঙা জয় হয়েছে বঙ্গ বিজেপির। দিকে দিকে চলছে গেরুয়া ঝড়। চলছে সেলিব্রেশন। যদিও এখনও ভোট গণনা চলছে। কিন্তু বিজেপি ২০৬ আসনে এগিয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলেছে। আর তৃণমূল ৮১ আসনে পিছিয়ে রয়েছে। যদিও এখনও বিজেপির জয় নিশ্চিত হয়নি। কিন্তু জায়গায় জায়গায় বিজেপি কর্মী-সমর্থকদের সেলিব্রেশন চলছে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ‘তুরুপের তাস’ ছিলেন একাধিক তারকা প্রার্থী। ছিলেন, সোহম চক্রবর্তী, লাভলি মৈত্র, রাজ চক্রবর্তী, সায়ন্তিকা বন্দোপাধ্যায়, অদিতি মুন্সি। তাঁরা যথাক্রমে করিমপুর, সোনারপুর দক্ষিণ, বারাকপুর, রাজারহাট-গোপালপুর এবং বরানগরের তৃণমূল প্রার্থী হয়েছিলেন। কিন্তু বিজেপির ঝড়ে সব ওলট পালট হয়ে গেল।

অন্যদিকে এবার বিজেপির তারকা প্রার্থীরা ছিলেন, হিরণ চট্টোপাধ্যায়, পাপিয়া অধিকারী, শর্বরী মুখোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, রুপা গঙ্গোপাধ্যায়। তাঁরা যথাক্রমে শ্যামপুর, টালিগঞ্জ, যাদবপুর, হাওড়া শিবপুর এবং সোনারপুর দক্ষিণ থেকে লড়েছেন। কিন্তু সকলেই এগিয়ে রয়েছেন। তৃণমূল প্রার্থীদের মধ্যে বারাকপুরে রাজ চক্রবর্তীর ভোট পেয়েছেন ৬০,০৮১ টা। কিন্তু তাঁর থেকে এগিয়ে রয়েছেন বিজেপির কৌস্তভ বাগচী, তিনি এখনও পর্যন্ত গণনায় ৭৫,৬২৫ ভোট পেয়েছেন।অর্থাৎ প্রায় ১৬ হাজার ভোটে তিনি এগিয়ে আছেন। করিমপুরে সোহম চক্রবর্তী ভোট পেয়েছেন ৮৯,৩৫৯, কিন্তু তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষ পেয়েছেন ৯৭,৯৫৫ টি। অর্থাৎ সোহমের থেকে প্রায় ১০ হাজার ভোটে এগিয়ে আছেন তিনি। রাজারহাট-গোপালপুরের কীর্তন গায়িকা তথা তৃণমূল প্রার্থী অদিতি মুন্সি ভোট পেয়েছেন ৭২,৭৬৯ টি। কিন্তু বিজেপি প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি ১,০০,৪৫৯ ভোট পেয়েছেন। সুতরাং ৪০ হাজার ভোটে পিছিয়ে আছেন অদিতি।

সোনারপুর দক্ষিণে লাভলি মৈত্র ভোট পেয়েছেন ৮৮,৪৩৪ টি। কিন্তু তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায় ভোট পেয়েছেন ১,২২,৮৮৮ টি। প্রায় ৪০ হাজারের বেশি ভোটে তিনি এগিয়ে আছেন। বরানগরের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দোপাধ্যায় ভোট পেয়েছেন ৬৪,৭৭৪ টি। আর তাঁর প্রতিদ্বন্দ্বী তথা বিজেপি প্রার্থী সজল ঘোষ পেয়েছেন ৮১,৭৩০ টি। তথা তিনি সায়ন্তিকার থেকে প্রায় ২২ হাজার ভোটে এগিয়ে আছেন। অন্যদিকে বিজেপির প্রার্থী রুদ্রনীল ঘোষ হাওড়ার শিবপুর থেকে প্রতিদ্বন্দ্বীতা করে ৪৯,৬১৫ ভোটে এগিয়ে আছেন। টালিগঞ্জের বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী ৮৩,৪৬৩ ভোটে এগিয়ে আছেন। যাদবপুরের শর্বরী মুখোপাধ্যায় ৮৩,৯০৮ ভোটে এগিয়ে রয়েছেন। শ্যামপুর থেকে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ১,২৫,৬৫১ ভোটে এগিয়ে আছেন। সুতরাং সর্বত্র বিজেপির জয় জয়কার। তৃণমূলের তারকা প্রার্থীদের হার নিশ্চিত।

মনসা পুজোয় সংসারে তুমুল অশান্তি, রাস্তায় সতর্ক থাকুন ৫ রাশির জাতকরা

শুষ্ক পুরুলিয়ায় জলের ছোঁয়া, মেগা প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

দুটির বেশি সন্তান নয়, রাজ্যে কঠোর আইন চালুর পথে স্বাস্থ্যদফতর

লঞ্চের আগেই প্রকাশ্যে Poco M8x 5G , জেনে নিন দাম ও ফিচার

পুজোয় ডুয়ার্সে অ্যাডভেঞ্চারের হাতছানি! খুলছে সরকারি বন-বাংলো

শর্ট সার্কিটে তারাপীঠের হোটেলে বহু মানুষের মৃত্যু, এই বিপদ এড়াতে কি করবেন?

‘ক্ষতিপূরণ চাই না, বাবার নামে স্কুল করে দিন,’ ককরোচদের জানাল ইন্দাসের শেখ আব্দুল

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

ভারী বৃষ্টিতে জলমগ্ন চার জেলা, একাধিক নির্দেশ নবান্নের, অতিরিক্তি NDRF মোতায়েনের পরামর্শ মুখ্যসচিবের

শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নিয়েই কপিল-বোথামদের ছুঁয়ে ফেললেন জাদেজা

দলবদলু কাকলি-সুদীপদের সাংসদ পদ খারিজের আর্জি নিয়ে সুুপ্রিম কোর্টে মামলা অভিষেকের