রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি

Share:

নিজস্ব প্রতিনিধি : ভোট গণনার পর্ব চলছে গোটা রাজ্যে জোর কদমে। এর মধ্যেই দুর্যোগের বার্তা দিল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের দুই জেলা এবং উত্তরবঙ্গের তিন জেলায় ধেয়ে আসছে ভারী বৃষ্টি। বাকি সব জেলাতেও থাকছে ঝড় বৃষ্টির সর্তকতা। বুধবার পর্যন্ত রাজ্যে এই ঝড় বৃষ্টি চলবে।তারপর আবার শুষ্ক আবহাওয়া ফিরে আসবে। রাজ্যে রাজনৈতিক পালা বদলে গেরুয়া ঝড়ের মাঝে এই ঝড়- ঝঞ্ঝার দরুন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। কলকাতায়(Kolkata) সন্ধ্যার পরই বিভিন্ন জেলায় ধেয়ে আসছে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়। সবকটা জেলাতেই তাই কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ,ঝাড়গ্রাম, পুরুলিয়া , বাঁকুড়ায় ঝড়- বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার রাজ্যজুড়ে এই ঝড়-বৃষ্টি জারি থাকবে। বৃহস্পতি ও শুক্রবার রাজ্যে আবার শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, বাংলাদেশ উত্তরাংশ এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পঞ্জাব থেকে নাগাল্যান্ড পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। ঝাড়খণ্ডের ওপর দিয়ে অক্ষরেখা গেছে। তার জন্যই জলীয় বাষ্প রাজ্যে প্রচুর পরিমাণে প্রবেশ করছে। যার জন্য এই বৃষ্টির উপযুক্ত পরিস্থিতি তৈরি হয়েছে।

কালবৈশাখীর পূর্বাভাস জারি করা আছে মালদায়। জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।সোমবার রাত থেকে উত্তরবঙ্গের(North Bengal) বাকি জেলাতে বজ্র – বিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ো বাতাসের পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যা উপকূলে সমুদ্রে মাছ ধরতে যেতে মৎস্যজীবীদের বারণ করা হয়েছে। কারণ সমুদ্র উত্তাল থাকবে। ঝড়ো হাওয়ার গতিবেগ সমুদ্রে ঘন্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে।

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

শনি-রবিবার বেরনোর প্ল্যান? একাধিক লোকাল-মেমু বাতিল, দেখে নিন তালিকা

ফের ভাটপাড়া উত্তর মন্ডলপাড়ায় বোমাবাজির অভিযোগ, এলাকায় তীব্র আতঙ্ক

নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিল বেলজিয়াম, লড়াই করেও মিশরের সঙ্গে ড্র ইরানের

মুক্তির দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, কত আয় হল?

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রখ্যাত পরিচালক ভাগ্যরাজ

বিধাননগর পুরসভার ওয়ার্ড অফিসেই কনডম-খাট-বালিশ, চক্ষু চড়কগাছ স্বাস্থ্যমন্ত্রীর

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ফের ইরানে ভয়াবহ মার্কিন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, আতঙ্কে বাসিন্দারা

প্রতারণা, নথি জালিয়াতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর

হাতে ছুটি থাকলে ঘুরে আসুন দক্ষিণ ভারতের ‘মহীশূর প্যালেস’