দুর্গোৎসব শুরুর আগেই তোড়জোড় বিসর্জনের! মঙ্গলবার টাকিতে এক হলো দুই বাংলার সীমান্ত রক্ষীরা

Share:

 নিজস্ব প্রতিনিধিঃ  শেখ হাসিনার পতনের পরই বাংলাদেশী সংখ্যালঘুদের ওপরে নেমে এসেছে বিপদের কালো হাত। সেদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস বারবার হিন্দু নিরাপত্তার আশ্বাস দিলেও বাস্তব চিত্র কিন্তু অন্য কথা বলেছে। বহুবার প্রশ্ন উঠেছে ওপার বাংলায় দুর্গা পুজো আদৌ সুষ্ঠু ভাবে হবে কিনা তা নিয়ে। তবে এরই মধ্যে মঙ্গলবার টাকি ঘাটে ধরা পড়লো দুই বাংলার প্রতিমা নিরঞ্জন প্রস্তুতির দৃশ্য। ফ্ল্যাগ মিটিংয়ে অংশ নিলো দুই দেশের বিএসএফ-বিজিবি।

মঙ্গলবার দুই বাংলার সম্প্রীতির সাক্ষী থাকলো টাকি। পশ্চিমবঙ্গের অন্তর্গত বসিরহাট মহকুমার টাকি পৌরসভার ইছামতি নদী ঘাট দুই বাংলার ঐতিহ্যকে নিজের কাঁধে বহন করে নিয়ে চলেছে। যুগ যুগ ধরে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে এক হয়েছে দুই বাংলার সম্প্রীতি। যেই দৃশ্য আজও এপার বাংলার মানুষের মনে উজ্জ্বল। কাজেই প্রতিমা বিসর্জনের সেই ঐতিহ্যকে হারিয়ে ফেলতে রাজি নয় কেউই। আর সেই দৃঢ়তা থেকেই মঙ্গলবার দুই বাংলার মানুষের বিসর্জনকে নিরাপত্তার দিক থেকে সুনিশ্চিত করতে উপস্থিত হয়েছিলেন ভারত বাংলাদেশের সীমান্ত রক্ষীরা।

এদিন ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে বিসর্জন সংক্রান্ত বার্তা আদান প্রদান করেন তারা। দুই দেশের সেই বৈঠকে যেমন এদেশের হাসনাবাদ এসডিপিও, টাকি পৌরসভার চেয়ারম্যান, স্থানীয় আইসি সহ একাধিক বিএসএফ আধিকারিক উপস্থিত ছিলেন। তেমনই উপস্থিত ছিলেন, বাংলাদেশ বর্ডার গার্ডের 7 আধিকারিক। মঙ্গলবার নদীতে দড়ি দিয়ে দুই বাংলার প্রতিমা বিসর্জনের সীমানা ঠিক করা হয়। একই সঙ্গে নির্ধারিত হয় বিসর্জনের দিনও। সূত্রের খবর, 13 অক্টোবর ইছামতি নদীতে প্রতিমা নিরঞ্জনে অংশ নেবেন দুই বাংলার মানুষ। কাজেই পুজো না মেটা পর্যন্ত আটোসাটো করা হয়েছে নিরাপত্তা।

প্রসঙ্গত, প্রতিবছরই দুই বঙ্গের দুর্গা প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে গমগম করে টাকি। দেশ-বিদেশ থেকে বহু পর্যটক আসেন সেই বিরল মুহূর্ত চাক্ষুষ করতে। কাজেই সব দিক মাথায় রেখেই দুই দেশের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে কোনও রকম গোলমাল ছাড়াই বিসর্জন প্রক্রিয়া সম্পূর্ণ করার আশ্বাস মিলেছে।

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই