অভাবের সংসার, একাকিত্বকে সঙ্গে নিয়েই দিন কাটাচ্ছেন ‘অসুর’ অমল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নব্বইয়ের দশকে টিভি চ্যানেল ছিল হাতে গোনা । তাই সেইসময়  মহালয়ার (Mahalaya) ভোরে মহিষাসুরমর্দিনী দেখতে দূরদর্শন চালিয়ে বসে পড়ত বাঙালিরা । কারণ,  দেখতে হবে মা দুর্গার সঙ্গে অসুরের লড়াই।  তখন বেশিরভাগ অসুর রূপে দেখা যেত উত্তর চব্বিশ পরগণার অশোকনগর এলাকার বাসিন্দা অমল চৌধুরীকে । তাই স্থানীয়দের কাছে তিনি অসুর অমল নামে বেশ পরিচিত ছিলেন।

দীর্ঘদিন দূরদর্শনের মহালয়ায় অসুরের ভূমিকায় অভিনয় করেই বিখ্যাত হয়েছিলেন তিনি৷ শুধু তাই নয় নেগেটিভ চরিত্রে অভিনয় করার জন্য অমল ছিল বেশ জনপ্রিয়।   তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিল্পী হিসেবে অমলবাবুর কদর কমতে থাকে৷ ছিন্ন হয়েছে স্টুডিও পাড়ার সঙ্গে সম্পর্ক।  শুধু পেশাদারি ক্ষেত্রে নয়, ব্যক্তিগত জীবনেও বড় ধাক্কা খান এই অভিনেতা৷ বর্তমানে তিনি হারিয়েছেন বাবা, মা, দাদা, দিদি- সবাইকেই। কার্যত অসুর অমলের এখন সঙ্গী হল একাকিত্ব।

বর্তমানে অশোকনগরের সংহতি পার্ক এলাকায় টিনের চাল দেওয়া ছোট্ট বাড়িতে থাকেন অমর। মাঝে মধ্যে গাড়ির নম্বর লিখে বা ছবি এঁকে কোনক্রমে তাঁর দিন চলে যায়। একটা সময় ছিল মহালয়ার দিন টিভিতে অমলের অভিনয় দেখবে বলে বাড়িতে ভিড় জমাতেন বহু মানুষ৷ আর এখন  সেইসব হয়ে গিয়েছে স্মৃতি। এককালে টেলিভিশনে দাপিয়ে বেড়ানো অসুরকেই এখন কার্যত অসহায়।

রামপুরহাটে কোটি কোটি টাকার জাল লটারি চক্রের হদিশ, আটক ১২

চুঁচুড়া পুরসভার ওয়ার্ড অফিসে মদের আসর, বিক্ষোভ বিজেপির

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

সাঁইথিয়া পুরসভায় ভাঙন, চেয়ারম্যান সহ ১৪ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ

হিঙ্গলগঞ্জে মুক ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী

‘হোম ট্যুর’ ভিডিও পোস্ট করেই চোরের খপ্পরে ইউটিউবার, খোয়া গেল ১০ লক্ষ টাকার গহনা

ডিগবাজি খেলেন ফিরহাদ, মমতার হাত ছেড়ে ঋতব্রতদের শিবিরে দিলেন যোগ

চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিলের তারকা ফুটবলার

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

দাদুর সঙ্গে আম পাড়ার পর মহানন্দায় স্নান করতে গিয়ে নিখোঁজ নাতি, চলছে তল্লাশি অভিযান

তামিলনাড়ুতে বিপুল ভোটে জিতলেও চেন্নাইয়ে এক তরুণের কাছে হারলেন মুখ্যমন্ত্রী বিজয়

‘পুষ্পা’ গ্রেফতার হতেই ফলতার পার্টি অফিস থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, আছড়ে পড়ল জনরোষ