ডিমেই সযত্নে লালিত সহস্রপ্রাচীন ডায়নোসোরের ভ্রুণ

২১ বছর ধরে সেই ভ্রুণ রয়েছে সযত্নেই

Share:

আন্তর্জাতিক ডেস্ক:   ভ্রুণটি উদ্ধার হয়েছিল দু হাজার সালে চিনের শাহে ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে। ভ্রুণটি ছিল ফসিল হয়ে যাওয়া একটি ডিমের ভিতরে। ২১ বছর ধরে সেই ভ্রুণ রয়েছে সযত্নেই। সিএনএন-সহ একাধিক সংবাদমাধ্যম এই সুখবর দিয়েছে।

ভ্রুণটি উদ্ধার হয়েছিল ২০০০ সালে, চিনের গ্যানঝাউ প্রদেশ থেকে। উদ্ধার হওয়ার সঙ্গে সঙ্গে বিজ্ঞানীরা তাঁর গালভরা একটা নামও দিয়েছেন। উদ্ধার হওয়া ডায়নোসোরের ভ্রুণের নাম বেবি ইংলিয়াং। যে ডিমের জীবাশ্ম থেকে ভ্রুণটি উদ্ধার হয়েছে সেটা লম্বায় সাত সেন্টিমিটার ও চওড়ায় আট সেন্টিমিটার।

জার্নাল সায়েন্সের সঙ্গে কথা বলতে গিয়ে বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. ফিওঁ ওয়েসুম মা জানিয়েছেন, এখনও পর্যন্ত ডায়নোসোরের যে কটি ভ্রুণ পাওয়া গিয়েছে, তার মধ্যে এটি সব চেয়ে সেরা। কেন সেরা, তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ড. মা জানিয়েছেন, এখনও পর্যন্ত যে সব ডায়নোসোরের ভ্রুণ উদ্ধার হয়েছে, তার প্রায় সবকটাই ত্রুটিপূর্ণ। কমবেশি ভ্রুণের মধ্যে হাড় দেখা যায়নি। কিন্তু এই প্রথম একটি ভ্রুণ উদ্ধার হল, যে ভ্রুণের মধ্যে হাড় দেখতে পাওয়া গিয়েছে। তাই, এর ক্ষেত্রে যত্ন-আত্তি একটু বেশিই করতে হয়েছে। তাছাড়া উদ্ধার হওয়া ভ্রুণের সঙ্গে মুরগির ভ্রুণের বেশ মিলও রয়েছে। ফলে, এই ভ্রুণের ওপর গবেষণা করে  ডায়নোসোর এবং পাখি জগতের মধ্যে কোনও মিল রয়েছে কিনা, সেটাও জানা যাবে।

ক্রেটাসিয়াস যুগে একধরনের ডায়নোসোরের সন্ধান পাওয়া গিয়েছিল। যাদের শরীরে ছিল পাখনা। সাধারণ ডায়নোসোরের সঙ্গে এদের তফাৎ ছিল চোখে পড়ার মত। যেমন লম্বা, তেমন চওড়া। আর বেবি ইংলিয়াং মাথা থেকে পা পর্যন্ত লম্বায় ২৭ সেন্টিমিটার। আর ডিমের যে জীবাশ্ম থেকে এটি উদ্ধার হয়েছে, সেটা লম্বায় ১৭ সেন্টিমিটার।

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর