কোচবিহার রাজবাড়ির পুজো ৫১৬ বছরে পা রাখল, শুরু মহাপুজো

Share:

নিজস্ব প্রতিনিধি,কোচবিহার: শুক্রবার দ্বিতীয়া তিথিতে দেও দেখা মধ্যদিয়ে জেলাশাসক অরবিন্দ কুমার মিনা, আই.এ.এস. বিশাল কোষায় রাখা জলের প্রতিবিম্বে বড়দেবী দুর্গার দর্শনের মাধ্যমে কোচবিহার রাজবংশের(Coochbehar Rajbonshi) ৫১৬ বৎসরের প্রাচীন শারদীয়া মহাপুজার সূচনা হল ।রাজামলে দ্বিতীয়ার দিন স্বয়ং মহারাজা দেবী দর্শনে আসতেন । পরবর্তীকালে এই প্রথা বন্ধ হয়ে গেলে দ্বারবক্সী যিনি অসমের বিখ্যাত বৈষ্ণবধর্মগুরু মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের বংশধর ,রাজপরিবারের আত্বিয়স্বজন জ্ঞাতিপুরুষ রাজগনদের প্রতিমা দর্শনের জন্য নেমন্তন্ন করতেন , এবং তাদের আগমনের জন্য প্রত্যেকের বাড়িতে একটি সুসজ্জিত হাতি পাঠিয়ে দেওয়া হতো ।

সেই সময় বহুমূল্য রাজঐশ্বর্য ভূষিত চামর – ব্যঞ্জন – রাজছত্র পরিবেষ্টিত ” হনুমানদন্ড ” বড় দেবীর মন্দির দেবীবাড়িতে আনা হতো। রাজপরিবারের বিশিষ্ট লোকেরাই পুজোর পর পুষ্পাঞ্জলি প্রদান করতেন , বর্তমানে রাজপ্রতিনিধি হিসেবে এই কাজটি করেন দুয়ারবক্সী । এরপর বড়দেবীকে মালা চন্দন প্রদানের পর সমাগত রাজগণ , দ্বারবক্সী ও অমাত্যদের মালা চন্দনে ভূষিত করতেন “চোপদার” ।রাজপরিবারের জ্ঞাতি শরিক ও প্রধান প্রধান অমাত্যবর্গদের উপস্থিতে এই প্রথম দেবীদর্শন অনুষ্ঠানকে বলা হয় ” দেও – দেখা” । শোনা যায় এই দেও দেখা অনুষ্ঠান পূর্বে মহাধুমধামে মহারাজা স্বয়ং অংশগ্রহণ করতেন । কিন্তু কুচবিহার রাজবংশে দেবী দর্শনের ক্ষেত্রে অভিশাপ থাকায় মহারাজা প্রত্যক্ষভাবে দেবী দর্শন করতে পারতেন না , বিশাল একটি কোষায় রাখা জলের প্রতিবিম্বে দেবী দর্শন করে সন্তুষ্ট থাকতে হতো ।

এই দেও দেখার দিন রাত্রিতে রাজগণ ও নিমন্ত্রিত কার্যী কুমারদের নিয়ে অনুষ্টিত হতো এক ভোজ অনুষ্ঠান যার তদারকি করতেন দুয়ারবক্সী মহাশয় । ভোজন শেষে ক্ষির সন্দেশ পরিবেশন করতেন দ্বারবক্সী । এরপর রাজপ্রতিক ” হনুমানদন্ড ” আবার শোভাযাত্রা করে মদনমোহন মন্দিরে ফিরে যেতো ।আজ আর রাজ নেই , কুচবিহার রাজতন্ত্র থেকে সরে এসেছে বহু দূরে । বর্তমানে কুচবিহারে জেলাশাসক বিশাল কোষায় রাখা জলে দেবীর প্রতিবিম্ব দর্শন করে পুজোর সূচনা করেন। তবে জেলাশাসক থাকলেও কুচবিহার রাজবংশের দুজন সদস্য কুমার মৃদুল নারায়ণ এবং কুমার ধীরাজ নারায়ণ ও বড় দেবীর দেও দেখায় ছিলেন।

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার