নিউ ব্যারাকপুর অফিস ব্লক সর্বজনীনের ৭৫ বছর দুর্গাপুজোর থিম ‘অধিকার’

Share:

নিজস্ব প্রতিনিধি ,নিউ ব্যারাকপুর ও কেশপুর : দুর্গাপুজোর বাকি ৪-৫দিন। থিমের অভিনবত্বে বিভিন্ন মন্ডপে চলছে জোরকদমে প্রস্তুতির কাজ। অধিকার। নারী পুরুষের সমানাধিকার। প্রাচীন জনজাতি আদিবাসীদের সৌরা শিল্পকলা। সৌর চিত্রকলার মধ্যে দিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠিত করতে পেরেছে নানা প্রতিকূলতার বিরুদ্ধে। কিভাবে স্বতন্ত্র ভাবে টিকিয়ে রেখেছে নারী পুরুষের সমানাধিকার। সেই সৌরা জনজাতির সমানাধিকারের লড়াই চিত্রকলার মধ্যে ফুটিয়ে তুলতে নিউ বারাকপুর(New Barrackpore) অফিস ব্লক সার্বজনীন দুর্গাপুজো কমিটির ৭৫ বছরের থিম ‘অধিকার’ ।জানান, পুজো কমিটির সম্পাদক সৌমিক বোস। ওরলি আর্টে আদিবাসী দের চিত্রকলা মন্ডপ সজ্জায় ফুটিয়ে তোলা হবে।

প্রতিমা মৃৎ শিল্পী বাপ্পা পাল(Bappa Pal)। ওড়িশা এবং তেলেঙ্গানা সীমানার কাছে সৌরা উপজাতি ।প্রায় ৬০০ বছর ধরে পুরোনো তাদের এই শিল্পকলা। যেখানে সমানাধিকারের গল্প টা সুন্দরভাবে প্রতিষ্ঠিত। সেই গল্প কেই তুলে ধরেছে নববারাকপুর অফিস ব্লক সার্বজনীন দুর্গাপুজো কমিটির ৭৫ তম বর্ষের থিম অধিকার। সাযুজ্য রেখে সৌরা শিল্পকলা প্রতিমাকেও উপস্থাপনা করা হয়। আদিবাসীদের শিল্পকলা বিশেষত সৌর চিত্র কলা নারী পুরুষের প্রাচীন জীবন ধারা দেওয়ালে স্বতন্ত্র ভাবে টিকিয়ে রাখতে নারী পুরুষের সমানাধিকারের দেওয়াল চিত্র আকার আকৃতি ফুটিয়ে তোলা হয়েছে মন্ডপ সজ্জায়। অন্যদিকে, মহালয়ার পুণ্য তিথিতে অশুর পক্ষের নিধনঘটিয়ে দেবিপক্ষের সূচনা হয়েছে ইতিমধ্যে। দিকে দিকে পূজোর আনন্দ। তবে এই গ্রামে বেশিরভাগ মানুষ পুজোর নানান সরঞ্জামের আয়োজন করলেও গ্রামে নেই পুজোর আয়োজন! স্বাভাবিকভাবে পুজো শুরু হলেই মন খারাপ হয়ে যায় গ্রামবাসীদের।

ওদের মধ্যে কেউ মালা তৈরি করে, কেউ চাঁদ মালা, কেউ আবার প্রতিমা তৈরি করে। কুমোর, প্রতিমা শিল্পী, মালি সম্প্রদায় মিলিয়ে এই গ্রামের বিভিন্ন জাতির মানুষদের বসবাস। কিন্তু গ্রামে নেই কোন পূজোর আয়োজন। দুর্গাপূজার রেশ কয়েক মাস আগে থেকেই শুরু হয়ে যায় পুজোর আয়োজন। তবে পুজো এলেই মন খারাপ শিল্পীদের। অন্ধকারে নিমজ্জিত হয় পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের(Keshpur) আকুলসাড়া গ্রাম। গ্রামের শিল্পীরা দুর্গা প্রতিমা বানানোর কাজ করছে সকাল থেকে শুরু করে ভোররাত পর্যন্ত। তবে দিনরাত পরিশ্রম করে কাজ করলে হয়তো টাকা রোজগার হয় ঠিকই কিন্তু মানসিকভাবে কোথাও একটা তাদের কাছে বিষাদের সূর। গ্রামের মৃৎশিল্পীরাও চায় অন্যান্য গ্রামের মতো তাদের গ্রামেও হোক দুর্গা পুজো। আনন্দ উৎসবে মেতে উঠুক গ্রামের সব মানুষজন।

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত ৩ পুলিশকর্মী, আহত ৩৪

ঘরে বসেই বদলান আধারে থাকা মোবাইল নম্বর ও ইমেল! নয়া নিয়ম আনল UIDAI

ইসকনের ঐতিহ্যবাহী রথযাত্রার সূচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

প্রকৃতির সবুজ স্বর্গ, ঘুরে দেখতে পারেন ভারতের ‘মিনি সুইৎজারল্যান্ড’ খাজ্জিয়ার

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফাইনালে উঠলেও কড়া শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা, কোন অপরাধে?

৯,০০০mAh ব্যাটারি, ১৮৫Hz ডিসপ্লে-সহ বাজারে আসছে Redmi K100

দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ গেল চারজনের, গুরুতর আহত ৩

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

ডায়াবেটিস থাকবে ১০০% নিয়ন্ত্রণে! পাতে রাখুন বিশেষজ্ঞদের পছন্দের সবজি

অফিসে অনবরত হাই উঠছে? চাঙ্গা হতে মেনে চলুন এই নিয়মগুলি

১৬ না ১৭ অগস্ট, কবে নাগ পঞ্চমী? জেনে নিন পুজোর শুভ সময়…