মসজিদে ভয়াবহ বিমান  হামলা, গাজায় নিহত ২৪

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ গাজায় ভয়াবহ পরিস্থিতি। রবিবার গাজার এক মসজিদে বিমান হামলা চালাল ইজরায়েল। তাতে নিহত হয়েছেন ২৪  জন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বর্তমানে মসজিদটিতে থাকতেন বাস্তুচ্যুতরা। তাই এই বিমান হামলার জেরে বাড়তে পারে নিহতের সংখ্যা।

ইজরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ‘দেইর আল বালাহ এলাকায় ‘শুহাদা আল-আকসা’ মসজিদে হামলা চালানো হয়েছে। কারণ, সেখানে হামাস সন্ত্রাসীদের বসবাস। সেইজন্য এই হামলা চালান হয়েছে।‘ জোর কদমে চলছে মসজিদে উদ্ধারকাজ। তবে এই হামলা প্রসঙ্গে গাজার তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, ঠিক এক বছর আগে শুরু হয়েছিল গাজা – ইজরায়েল সঙ্ঘাত।  গত ৭ ই অক্টোবর ইজরায়েলে হামাসের হামলায় ১ হাজার ২০০ জনের মতো নিহত হন। এরপর থেকেই শুরু হয় একে অপরকে হামলা। ইজরায়েল এবং হামাস সংঘর্ষের জেরে গাজায় মৃতের সংখ্যা  ছাড়িয়েছে ৪০  হাজার। জাতিসংঘ জানিয়েছে, ইজরায়েল -হামাস যুদ্ধের প্রধান শিকার হচ্ছে নারী ও শিশুরা। এই হামলায় এখন পর্যন্ত  গাজায় প্রাণ হারিয়েছে ১০ হাজারেরও বেশি শিশু।  শুধু প্রাণ হারান নয় ইসরায়েলি হামলায় আহত হয়েছেন শতাধিক শিশু। একথায় ইজরায়েলি হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা।

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?