নখদন্তহীন টাইগারদের বিড়াল বানিয়ে ছাড়লেন সূর্যরা

সূর্যকুমারের নেতৃত্বে তরুণ ভারত শুরু থেকেই দাপট দেখিয়েছে। তিনটি করে উইকেট নিলেন বাঁহাতি পেসার আরশদীপ সিংহ এবং তিন বছর পর দলে ফেরা বরুণ চক্রবর্তী।

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার ভারত-বাংলাদেশ ম্যাচ দিয়েই অভিষেক হয়েছে শ্রীমন্থ মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামের। রবিবার সেই ম্যাচ দেখতে এসেছিলেন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। মন্ত্রীর বাবা মাধবরাও সিন্ধিয়ার নামেই তৈরি হয়েছে গোয়ালিয়রের নতুন মাঠটি। ব্রিটিশ শাসনের সময় গোয়ালিয়রের শেষ রাজা ছিলেন জিয়াজিরাও সিন্ধিয়ার ছেলে মাধব রাও দেশের মন্ত্রী ছিলেন। ৫৬ বছর বয়সে বিমান দুর্ঘটনায় মারা যান তিনি। তাই তাঁর নামেই মাঠটি তৈরি হয়েছে। প্রায় ৩০ হাজার মানুষ ধরে এই আন্তর্জাতিক স্টেডিয়ামে। আগামী দিনে ৫০ হাজার দর্শককে জায়গা দেবে এই স্টেডিয়াম। আজ এই স্টেডিয়ামের উদ্বোধন হল ভারত-বাংলাদেশ ম্যাচ দিয়ে। আর মাঠের উদ্বোধনী ম্যাচেই ৭ উইকেটে ভারতের কাছে হারল বাংলাদেশ, নখদন্তহীন টাইগাররা।

আজ প্রথম ব্যাটে বাংলাদেশ ১২৭ রান তুলেছিল। ৪৯ বল বাকি থাকতেই ভারত সেই রান তুলে ফেলে। টেস্ট সিরিজেও প্রতিবেশী দেশকে দাপটের সঙ্গে ২-০ ব্যবধানে হারিয়েছিল ভারত। তাই বাংলাদেশের সেই দলের কাউকেই টি-টোয়েন্টি দলে রাখা হয়নি। কিন্তু এই ম্যাচেও ভারতের সঙ্গে পাঙ্গা নিতে পারল না বাংলাদেশ।

রবিবার নীতীশ কুমার রেড্ডি এবং মায়াঙ্ক যাদবের অভিষেক ম্যাচ ছিল। সূর্যকুমারের নেতৃত্বে তরুণ ভারত আজ শুরু থেকেই দাপট দেখিয়েছে। তিনটি উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার আরশদীপ সিংহ এবং তিন বছর পর দলে ফেরা বরুণ চক্রবর্তীরাই। কারণ ২০২১ সালে স্কটল্যান্ডের বিরুদ্ধে দুবাইয়ে শেষ ম্যাচ খেলেছিলেন বরুণ। আর অন্যদিকে একটি করে উইকেট নিয়েছেন মায়াঙ্ক, হার্দিক পাণ্ড্য এবং ওয়াশিংটন সুন্দর। বরুণ তাঁর স্বল্প কেরিয়ারে ৮৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। রবিবার ৪ ওভারে ৩১ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছিলেন বরুণ একাই। বাংলাদেশের তোহিদ হৃদয়, জাকের আলি এবং রিশাদ হোসেনকে আউট করেন তিনি। অন্যদিকে আজ বাংলাদেশ-ভারতের ম্যাচে ভারতের হয়ে ৫৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা অভিজ্ঞ আরশদীপ একাই তিন উইকেট নিয়েছেন। সুতরাং গোটা দিনটা ভারতের বেশ ভাল দিন গিয়েছে।

এছাড়া এদিন মায়াঙ্ক আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচেই দুর্দান্ত ছক্কা হাঁকিয়েছেন। আইপিএলে তিনি নিজের গতির জন্য নজর কেড়েছিলেন। ১৫৬ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বল করেছিলেন তিনি। যদিও এদিন তাঁর তেমন গতি ছিল না, তাও তিনি বুঝিয়ে দিয়েছেন আগামী দিনের জন্য তিনি তৈরি। মায়াঙ্ক ৪ ওভারে ২১ রান দিয়ে বাংলাদেশের মাহমুদুল্লার উইকেট নেন। অন্যদিকে এদিন মাঠে রীতিমতো ঝড় তোলেন অভিষেক শর্মা। অধিনায়ক সূর্যকুমার ১৪ বলে ২৯ রান করেন। হার্দিক পাণ্ড্য ১৬ বলে ৩৯ রান করেছেন। সুতরাং আজ বাংলাদেশকে একেবারে দাপটের সঙ্গে হারিয়েছে ভারত।ভারতের পরবর্তী ম্যাচ দিল্লিতে। 

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক