বিবাহিতা ও অন্তঃসত্ত্বা পড়ুয়াদের হস্টেলে থাকার অনুমতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের কথা জানার পড়েই খুশিতে মেতে উঠেছেন পড়ুয়ারা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত বিবাহিতা ও অন্তঃসত্ত্বা পড়ুয়াদের হস্টেলে থাকার নিয়মে বদল ঘটাল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার বিশ্ববিদ্যালয়ের ‘প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখন থেকে বিবাহিতা ও অন্তঃসত্ত্বা পড়ুয়ারাও বিশ্ববিদ্যালয়ের হস্টেলে থাকার সুবিধা পাবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের কথা জানার পড়েই খুশিতে মেতে উঠেছেন পড়ুয়ারা।

দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তকে ধন্যবাদ জানানোর পাশাপাশি আরও বেশ কয়েকটি নিয়ম বদলের জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের তিনি বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে যে লিঙ্গ বৈষম্য ও অসামঞ্জস্যতা রয়েছে, তা দূর করাই আমাদের প্রধান লক্ষ্য। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই সেই কাজের সূচনা করা যাবে।’

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলির আবাসিক হস্টেলে কার্যত বিবাহিতা ও অন্তঃসত্ত্বাদের থাকার সুযোগ নেই। দীর্ঘদিন ধরেই ওই নিয়ম পরিবর্তনের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে আসছেন পড়ুয়ারা। এদিনই বিস্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এ বিষয়ে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছিল। সেই নোটিশ পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই লিঙ্গ বৈষম্যের আদর্শ উদাহরণ হয়ে ওঠা নিয়ম বাতিলের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী সাংবাদিকদের বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হস্টেলে বিবাহিত, অন্তঃসত্ত্বাদের থাকা নিয়ে এতদিন যে নিয়ম ছিল, তা বাতিল করা হয়েছে।’ তবে নিয়ম বাতিল করলেও অন্তঃসত্ত্বাদের সন্তান জন্ম দেওয়ার আগে ও পরে পরিবারের সদস্যদের কাছে কাটানোর পরামর্শ দেওয়া হয়েছে।

রাতের অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, ব্যাগভর্তি সোনা-নগদ নিয়ে চম্পট ৪ দুষ্কৃতীর

শ্যালিকার সঙ্গে অবৈধ সম্পর্ক, বাধা দিতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন স্বামী….

‘আমিই ব্রাজিলের আসল নেতা’,আমেরিকায় পালানোর পর বললেন ফ্লাভিও বলসোনারো

মুখ ঢেকে কথা বলার মাশুল! দুই ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের