সাকিবের পর টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন মাহমুদউল্লাহ

ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচই ভারতের কাছে হেরেছে বাংলাদেশের টাইগাররা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচই ভারতের কাছে হেরেছে বাংলাদেশের টাইগাররা। দ্বিতীয় ম্যাচে বুধবার (৯ অক্টোবর) দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল। এর আগেি জানা গেল, ভারতের বিপক্ষে এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানাবেন মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিবের পর এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিতে চলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ খেলছে বাংলাদেশ। ম্যাচের প্রথমেই ভারতের কাছে রীতিমতো দুরমুশ হয়েছে বাংলাদেশ।

দ্বিতীয় ম্যাচে বুধবার (৯ অক্টোবর)। দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। তার আগেই বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন বাংলাদেশের আরেক দাপুটে খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদ। জানা গিয়েছে, ভারতের বিপক্ষে এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানাবেন মাহমুদউল্লাহ রিয়াদ। যদিও তিনি এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি। কিন্তু শোনা যাচ্ছে, ২য় ম্যাচের আগে আজই সংবাদ সম্মেলনে টি-টোয়েন্টি থেকে অবসরের কথা জানাবেন মাহমুদউল্লাহ। একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টি সফর শেষ করবেন মাহমুদউল্লাহর।

বাংলাদেশের জার্সিতেই হবে তাঁর শেষ ম্যাচ। ইতিমধ্যেই বাংলাদেশের এই দাপুটে খেলোয়াড় বিসিবিকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। তবে কি ভারতের কাছে গো হারা হেরেই এমনটা সিদ্ধান্ত নিলেন মাহমুদউল্লাহ? ২০০৭ সালের সেপ্টেম্বরে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে অভিষেক করেছিলেন মাহমুদউল্লাহ। সেই থেকে বাংলাদেশের হয়ে এখনও পর্যন্ত ১৩৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ। ২ হাজার ৩৯৫, গড় ২৩ দশমিক ৪৮ রান করেছেন ১১৭.৭৫ রেটে। এরপর ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে ৪৩টি টি-টোয়েন্টিতে বাংলাদেশের অধিনায়ক ছিলেন তিনি। এমনকী, তার অধিনায়কত্বে বাংলাদেশ খেলেছে ২০২১ সালের আমিরাত বিশ্বকাপেও। যদিও তিনি অধিনায়ক হিসেবে জয় পেয়েছেন মাত্র ১৬ টি ম্যাচে।

 

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক