নিশুতি রাতে অভিযান, সরিয়ে নেওয়া হল হংকংয়ের ‘পিলার অব শেম’

নিরাপত্তা ব্যবস্থা ছিল অভূতপূর্ব

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নিশুতি রাতের অভিযানে হংকং বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে ফেলা হল পিলার অব শেম। ঘটনায় তোলপাড় বিশ্ব। সিএনএন, বিবিসি-সহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুসারে, এক রাতেই সেই ভাস্কর্য প্লাস্টিকে মুড়ে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কোথায় রাখা হয়েছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি।

অভিযান একেবারে গোপন রাখা হয়েছিল। ভাস্কর্য সরিয়ে ফেলতে নিয়োগ করা হয় শতাধিক নির্মাণ শ্রমিককে। মজুত রাখা হয় একাধিক ক্রেন। এই পর্যন্ত সব ঠিকই ছিল। মাঝরাতে যন্ত্র দিয়ে মাটি খোঁড়ার সময় আওয়াজ হওয়া বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী লাগোয়া বাড়ির বাসিন্দারা জেগে ওঠেন। খবর চলে যায় সংবাদমাধ্যমের কাছেও। সংবাদমাধ্যমের প্রতিনিধিরা সেখানে গেলে তাদের বাধা দেওয়া হয়। সেই বাধা কাটিয়ে বেশ কয়েকজন চিত্র সাংবাদিক প্লাস্টিকে মোড়া ভাস্কর্যের ছবি ক্যামেরাবন্দি করেন। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, আলাপ-আলোচনার ভিত্তিতেই এই ভাস্কর্য সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ করা যেতে পারে, ১৯৮৯ সালের ৪ জুন তিয়েনআনমেন স্কোয়ারে গণতন্ত্রের দাবিতে জড়ো হয়ে বিক্ষোভে শত শত ছাত্র-শ্রমিককে গুলি করে হত্যা করে চিনের ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার। দুনিয়া দেখেছে সেই নৃশংসতার ছবি। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে, ১৯৯৭ সালে ডেনমার্কের ভাস্করশিল্পী জেনস গ্যালসচিওট এই মূর্তি তৈরি করেন। যা গত দু দশক ধরে হংকং বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে রাখা ছিল। মধ্যরাতের অভিযানে সেই মূর্তি সরিয়ে নিয়ে যাওয়া হল।

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর