ক্ষমা চেয়েও রেহাই পেলেন না, মিরপুর স্টেডিয়াম চত্বরে সাকিব বিরোধী গ্রাফিতি

Share:

নিজস্ব প্রতিনিধি : ছাত্র আন্দোলনে নীরব থাকার জন্য বাংলাদেশের ঢাকার মিরপুর স্টেডিয়ামে অলরাউন্ডার সাকিবের বিরুদ্ধে স্লোগান ও গ্রাফিতি দেখা গিয়েছে। বৃহস্পতিবার(১০ অক্টোবর)রাতে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের চত্বরে একত্রিত হন কিছু শিক্ষার্থী। তাঁরা সাকিবের ছবি টাঙিয়ে জুতাপেটা করেন। একইসঙ্গে জানিয়ে দেন, মিরপুর স্টেডিয়ামে সাকিবকে খেলতে দেবেন না তারা। একইসঙ্গে পরে স্টেডিয়াম এলাকায় সাকিব বিরোধী গ্রাফিতি আঁকেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

তাঁদের দাবি, ‘যে মিরপুরে আমার ভাইয়েরা হত্যার শিকার হয়েছে, সেই মিরপুরে সাকিব খেলতে পারবে না।’এ উদ্যোগের অন্যতম আয়োজক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল মাশনুন বলেন, ‘মিরপুরের মাটিতে সাকিবকে খেলতে হলে আমার মৃতদেহের ওপর দিয়ে যেতে হবে।’

অন্যদিকে মিরপুরবাসী স্পষ্টভাবে জানিয়েছেন, ভোট চুরির সঙ্গে সরাসরি জড়িত সাকিব, বিদেশে আনন্দ কাটাচ্ছিল, তাকে আর বাংলাদেশের জার্সি গায়ে দিতে দেওয়া হবে না।

নিজের ক্যারিয়ারের শেষ টেস্টটি অলরাউন্ডার সাকিব আল হাসান খেলতে চেয়েছেন দেশের মাটিতে।এই নিয়ে দুঃখও প্রকাশ করেছেন তিনি।তাঁর এমন অনুরোধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীদের একাংশ।প্রতিবাদ হিসেবে সাকিবের ছবি টাঙিয়ে জুতাপেটা করেছেন তাঁরা।

সাকিব এর আগে ছাত্র আন্দোলনের নীরব ভূমিকার দায় নিয়েছেন। তিনি জানিয়েছিলেন, ‘এই সংকটকালে আমি সক্রিয় না থাকায় যারা কষ্ট পেয়েছেন, তাঁদের অনুভূতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং এজন্য দুঃখিত।’ দেশে শেষ ম্যাচ খেলার আকুতি জানিয়ে তিনি জানিয়েছিলেন, ‘আমি খুব শিগগিরই আমার শেষ ম্যাচটি খেলতে যাচ্ছি। আমার পুরো ক্রিকেট কেরিয়ার আপনাদের হাতেই লেখা। তাই আমার শেষ ম্যাচে আমি আপনাদের পাশে চাই।’

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্য়ে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান