চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নতুন ইনিংস শুরু করছেন পাকিস্তানি আম্পায়ার আলিম দার

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: পাকিস্তান ক্রিকেটে যা চলছে তা রঙ্গ বললেও ভুল বলা হবে। যদিও পাকিস্তানি ক্রিকেট বোর্ডের সর্বেসর্বারা বলছেন চমক। মুলতান টেস্টে ইংল্যান্ডের কাছে লজ্জাজনকভাবে হারতে হয়েছে পাক ক্রিকেট দলকে। আর সেই হারের ক্ষত মিলিয়ে যাওয়ার আগেই চমক দিয়েছেন পিসিবির কর্তারা। এবার জাতীয় দলের নির্বাচক হিসাবে নিয়োগ করেছেন ‘বিতর্কিত’ আম্পায়ার আলিম দারকে। তাঁর সঙ্গেই নির্বাচক হিসাবে নিয়োগ করা হয়েছে প্রাক্তন ক্রিকেটার আকিব জাভেদ ও আজহার আলিকে।

ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপ এবং আমেরিকা-ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপের পরেই পাকিস্তান ক্রিকেটে টালমাটাল অবস্থার সৃষ্টি হয়েছে। অধিনায়ক বদলালেও ভাগ্য বদল ঘটেনি পাক ক্রিকেট দলের। সম্প্রতি ব্যক্তিগত কারণ দেখিয়েই পাকিস্তান সিনিয়র ক্রিকেট দলের নির্বাচকের পদে ইস্তফা দিয়েছিলেন প্রাক্তন তারকা ব্যাটার মহম্মদ ইউসূফ।

আর তাঁর ইস্তফার ফলেই জাতীয় দলের নির্বাচক মণ্ডলী ঢেলে সাজানোর পথে হেঁটেছেন পিসিবির কর্তারা। আজ শুক্রবার (১১ অক্টোবর) পিসিবি’র তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, নয়া নির্বাচক মণ্ডলীতে নির্বাচক হিসাবে দায়িত্ব পালন করবেন আম্পায়ার আলিম দার।  সম্প্রতি আম্পায়ারিং ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন আইসিসি’র বর্ষসেরা আম্পায়ার। সাংবাদিকদের জানিয়েছেন, পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের চলতি মরসুম শেষেই ক্রিকেটকে বিদায় জানাবেন। আম্পায়ার হিসাবে আনুষ্ঠানিকভাবে অবসর নেওয়ার আগেই নয়া দায়িত্ব পেলেন আলিম দার।

 

Published by:

Share Link:

More Releted News:

ফিনিক্স পাখির মত উত্থান, ১০ জনের দলকে নিয়ে রুদ্ধশ্বাস ড্র ইস্টবেঙ্গলের

‘প্রয়োজনে IPL ছাড়তে পারেন বিরাট-রোহিত’, বিশ্বকাপজয়ী তারকার মন্তব্যে চর্চা তুঙ্গে

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ