Omicron: ফিরল লকডাউন, বাতিল উডা়ন পরিষেবা

আপাতত বন্ধ উড়ান পরিষেবা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: করোনার নতুন প্রজাতির শৃঙ্খল ভাঙতে চিনের জিয়ান শহরে বৃহস্পতিবার জারি হল লকডাউন।বন্ধ অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক উড়ান পরিষেবা। জিয়ান শহরের বাসিন্দাদের আপাতত বাড়ি থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। বলা হয়েছে, বিশেষ প্রয়োজন না হলে বাড়ির বাইরে না যাওয়াই বাঞ্ছনীয়। তবে দলবেঁধে নয়। বাড়ির একজন বিশেষ প্রয়োজনে বাইরে যেতে পারবেন। জরুরি পরিষেবা ছাড়া সব ধরনের পরিষেবা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওমিক্রন কাঁটায় বিশ্ব যখন বিদ্ধ, সেই সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রোস ঘ্রেবিয়াসিস জানিয়ে দিলেন, বুস্টার ডোজ নিয়েও ওমিক্রনকে রোখা যাবে না। ওমিক্রন থেকে বাঁচার একমাত্র উপায় দূরত্ব বিধি মেনে চলা। উৎসবে মেতে না উঠে বরং গৃহবন্দি করে রাখাই শ্রেয়।

দুদিন বাদেই বড়দিন। তার কয়েকদিন বাদে বর্ষবরণ উৎসব। ইউরোপের একাধিক দেশ কড়া বিধিনিষেধের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। টিকার প্রতি যাদের অনীহা ছিল, তারাও এখন টিকাকেন্দ্রে ভিড় করছেন। তারা ধরে নিয়েছেন, টিকা নিলে করোনার নতুন ভ্যারিয়েন্টের হাত থেকে রক্ষা পাওয়া যাবে। কিন্তু হু কর্তার এই বার্তা তাদের তো বটেই, বাকিদের জন্য উদ্বেগ তৈরি করল।

হু প্রধান টেড্রোস বুধবার সাংবাদিক সম্মেলন করেন। সেই সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘বুস্টার ডোজ নিলেই ওমিক্রনকে রোখা যাবে বলে যাঁর বা যাঁদের মনে হয়েছে, তাদের ধারণা সম্পূর্ণ ভুল।’ এদিকে, নতুন এক গবেষণায় উঠে এসেছে, ডেল্টার থেকে কোনও অংশে কম নয় করোনার নতুন প্রজাতি।দ্য ইম্পিরিয়াল কলেজ লন্ডন’-এর এক গবেষক দলের অনুসন্ধানে উঠে এসেছে, ডেল্টার সামনে ওমিক্রনকে খাটো করে দেখার কোনও কারণ নেই। 

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর