রান বন্যায় ভেসে গেল বাংলাদেশ, টাইগারদের ১৩৩ রানে হারালেন সূর্যরা

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচেও ভারতের রান বন্যায় ভেসে গেল বাংলাদেশ। শনিবার হায়দরাবাদের রাজীব গান্ধি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে সঞ্জু স্যামসনের বিধ্বংসী শতরানের দৌলতে ৬ উইকেট হারিয়ে ২৯৭ রান তুলেছিল টিম ইন্ডিয়া। জবাবে সাত উইকেট হারিয়ে ১৬৪ রানেই থামল টাইগাররা। জীবনের শেষ আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে দলের লজ্জাজনক হারের সাক্ষী থাকলেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ।

জয়ের জন্য ২৯৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। প্রথম ওভারে ময়াঙ্ক যাদবের প্রথম বল খেলবেন কিনা তা নিয়ে দোটানায় ভুগে ক্যাচ দিয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন পারভেজ হোসেইন। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে পাল্টা আক্রমণের পথে হাঁটার চেষ্টা করেছিলেন নাজমুল হোসেন ও তানজিদ হাসান। কিন্তু ওয়াশিংটন সুন্দরের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে রিয়ান পরাগের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তানজিদ (১৫)। রবি বিষ্ণোইয়ের বলে রিভার্স সুইপ করতে গিয়ে সঞ্জু স্যামসনের হাতে সহজ ক্যাচ তুলে ফিরে যান টাইগার অধিনায়ক নাজমুল। তিনি করেন ১১ বলে ১৪ রান। এর পরে তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালান লিটন দাস। নীতীশ রেড্ডির এক ওভারে পাঁচটি চার হাঁকিয়ে চাপ কাটানোর খানিকটা চেষ্টা চালান লিটন।  ১০ ওভারে ৯৪ রান সংগ্রহ করে সফরকারীরা।

যদিও ১২তম ওভারেই আক্রমণাত্মক হয়ে ওঠা লিটনকে সাজঘরের পথ দেখান রবি বিষ্ণোই। ১১ বলে ২৩ করে ফেরেন লিটন। বিদায়ী ম্যাচ খেলতে নামা মাহমুদুল্লাহ ব্যাট হাতে জ্বলে উঠতে পারেন কিনা, সে দিকে নজর ছিল সবার। কিন্তু বিদায়ী ম্যাচে ব্যর্থ হয়েছেন মাহমুদুল্লাহ। ৯ বলে একটি চারের সাহায্যে ৮ রান করে ফেরেন তিনি। সাত নম্বরে নামা মেহেদী হাসান করেন মাত্র তিন রান। রিশাদ হোসেনকে শূন্য রানে ফিরিয়ে দেন বিষ্ণোই। একমাত্র একা কুম্ভ হয়ে লড়াই চালান তাওহিদ হৃদয়। কিন্তু ক্রিজের উল্টোদিকে থাকা সতীর্থদের কাছ থেকে কোনও সাহায্য পাননি তিনি। শেষের দিকে খানিকটা মারমুখী মেজাজে ব্যাট করে ৬৩ রানে অপরাজিত থাকেন তিনি। উল্টোপ্রান্তে তানজিম সাকিব ৮ রানে অপরাজিত থেকে যান। ভারতের পক্ষে রবি বিষ্ণোই ৩০ রানে ৩ উইকেট দখল করেছেন।   

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্য়ে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান