এমন করুণ ছবি শেষ কবে দেখেছে বিশ্ব?

বয়স মাত্র তিন বছর। নাম কামিলা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আইলান কুর্দির কথা মনে আছে? একটি ছবি গোটা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। সমুদ্র উপকূলে পড়ে ছিল একরত্তির দেহ।

সেই ছবির থেকে বলা যেতে পারে আরও ভয়ঙ্কর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিতে যাকে দেখছেন, তার বয়স মাত্র তিন বছর। নাম কামিলা। ওজন মাত্র ১১ পাউন্ড (৫ কিলোগ্রাম)। গত আট মাস ধরে অপুষ্টির শিকার কামিলা। না খেতে খেতে শরীরের হাড় বেরিয়ে গিয়েছে। ক্যামিলা ভর্তি দক্ষিণ আফগানিস্তানের কান্দাহারের একটি হাসপাতালে।একা ক্যামিলা নয়, হাসপাতালে ভর্তি ক্যামিলার মতো আরও অনেকে।

ক্যামিলার ঠাকুমা বিলকিস সিএনএনের এক প্রতিবেদককে জানিয়েছেন, আফগানিস্তান তালিবান দখল করার পর থেকে দেশের আর্থিক অবস্থা চরমে। যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারা বেঁচে গিয়েছে। যারা পালাতে পারেনি, তাদের হয়তো না খেয়ে মরতে হবে।

আফগানিস্তানের সংখ্যাগরিষ্ঠ নাগরিক অর্থসংকটে ভুগছেন। তালিবান জুজুর ভয়ে সেখানকার ব্যাংকের দরজা বন্ধ। তালিবান সরকারের তরফ থেকে আন্তর্জাতিকমহলের কাছে সাহায্যের অনুরোধ করা হয়েছে। কিন্তু কোনও প্রান্ত থেকে তারা সাহায্য পাচ্ছে না। ফলে, সব থেকে অসুবিধায় আম নাগরিক।

আর্থিক পরিস্থিতি যে সংকটজনক সেটা স্বীকার করে নিয়েছে তালিবান সরকার। কিন্তু দেশে খাদ্যসংকট তৈরি হওয়ার খবর তারা অস্বীকার করেছে। তালিবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সিএনএনকে জানিয়েছেন, ‘আর্থিক সংকট রয়েছে। তবে খাদ্যসংকট তৈরি হওয়ার খবর একেবারেই ঠিক নয়। দেশে প্রচুর পরিমাণে খাদ্য মজুত রয়েছে। কেউ না খেয়ে মরবে না।’

কিন্তু এই ছবি কি সে কথা বলছে?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর