সময় দিতেন না স্বামীরা, তাই রাজমিস্ত্রিদের সঙ্গে পালানো! দাবি দুই গৃহবধূর

সংসার জীবন একঘেয়ে হয়ে আসা। এ সবের থেকে মুক্তি পেতেই শেষ পর্যন্ত দুই রাজমিস্ত্রির হাত ধরে ঘর ছেড়েছিলেন বালির একই পরিবারের দুই গৃহবধূ

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: দীর্ঘ সংসার জীবনে অধরা রয়ে গিয়েছিল অনেক শখ। স্বামীদের সময় না দেওয়া, বা কারও সন্তান না হওয়ার আক্ষেপ। সর্বোপরি সংসার জীবন একঘেয়ে হয়ে আসা। এ সবের থেকে মুক্তি পেতেই শেষ পর্যন্ত দুই রাজমিস্ত্রির হাত ধরে ঘর ছেড়েছিলেন হাওড়া জেলার বালির নিশ্চিন্দার একই পরিবারের দুই গৃহবধূ। সূত্রের খবর, তদন্তকারীদের জিজ্ঞাসাবাদে এমনটাই দাবি জানিয়েছেন নিশ্চিন্দার কর্মকার বাড়ির দুই বধূ অনন্যা ও রিয়া কর্মকার। কেন তাঁরা রাজমিস্ত্রিদের সঙ্গে জড়িয়ে পড়িয়েছিলেন বিবাহ-বহির্ভূত সম্পর্কে? পুলিশি জেরায় উঠে এল সমাজের এক করুণ চিত্র। সে কথা পুলিশকে জানিয়েছেন অনন্যা এবং রিয়া।

কর্মকার বাড়ির বড়বউ অনন্যা জানিয়েছে, আট বছর আগে বিয়ে হলেও তাঁদের সন্তান হয়নি। দিনভর কাজে ব্যস্ত স্বামী বেশি সময়ও দিতে পারতেন না তাঁকে। অনেক শখও পূরণ হয়নি বিবাহিত জীবনে। ফলে সংসারে হতাশা এবং একঘেয়েমি গ্রাস করছিল তাঁকে। অপরদিকে তাঁর ছোট জা রিয়াও প্রায় একই অভিযোগ করেছেন। তাঁর দাবি, ১০ আগে বিয়ে হয়েছিল রিয়ার, তাঁদের ৭ বছরের একটি ছেলেও রয়েছে। কিন্তু স্বামী একদমই সময় দিতে পারতেন না। ফলে এক বিরক্তিকর জীবন তৈরি হয়েছিল। এই অবস্থায়, দুই রাজমিস্ত্রির সঙ্গে আলাপ হয় দুই জা-এর। শেখর এবং শুভজিত দুজনেই খুব মিশুকে এবং মিষ্টভাষী। তাঁদের বাড়ি তৈরির সময় আলাপ এবং ক্রমে প্রেমে পড়া। খুব অল্প সময়ে দুই রাজমিস্ত্রি মন জয় করে নেন কর্মকার পরিবারের বধূর। এরপর ক্রমেই তাঁদের আলাপ গাঢ় হয়। শেষ পর্যন্ত তাঁদের হাত ধরে ঘর ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে কর্মকার বাড়ির দুই জা। ছেলেকে নিয়ে শেখর ও শুভজিতের সঙ্গে মুম্বই পাড়ি দেয় তাঁরা।

প্রসঙ্গত, গত ১৫ ডিসেম্বর শীতের পোশাক কিনতে বাড়ি থেকে বেরনোর পর থেকেই নিখোঁজ ছিলেন বালির নিশ্চিন্দার বাসিন্দা অনন্যা কর্মকার, তাঁর জা রিয়া কর্মকার এবং রিয়ার সাত বছরের ছেলে আয়ুষ। শেষে পুলিশ জানতে পারে মুর্শিদাবাদের দুই রাজমিস্ত্রি শেখর রায় ও শুভজিৎ দাসের ব্যাপারে। গত ফেব্রুয়ারি মাসে কর্মকার বাড়িতে কাজ শুরু করেছিল ওই দুই রাজমিস্ত্রি। অপরদিকে পুলিশ কর্মকার পরিবারের অন্যান্যদের এবং প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে, মুদির দোকানের কাজ করেন কর্মকার বাড়ির দুই ছেলে। তাঁদের রাতে বাড়ি ফিরতে অনেক দেরি হত।

পলাশ ও প্রভাত কর্মকার নামে দুই ভাইয়ের দাবি, স্ত্রীরা দীর্ঘ সময় ধরে ফোনে ব্যস্ত থাকত। এমনকি স্ত্রীদের হাতে নতুন মোবাইল দেখেও সন্দেহ হয়েছিল। কিন্তু সেভাবে তলিয়ে ভাবিনি। তবে তাঁরা যে স্ত্রীদের সময় দিতেন না সেটা অস্বীকার করেছেন দুজনেই। অপরদিকে পুলিশ জানতে পেরেছে, পলাশ ও প্রভাত অনেক কষ্ট করে টাকা জমিয়ে টালির বাড়ি পাকা করছিলেন। কাজের সূত্রেই তাঁদের ফিরতে রাত হতো। কিন্তু কেন তাঁদের বউ এভাবে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিলেন সেটা ভেবে পাড়ছেন না দুজনেই। অতে রিয়া এবং অনন্যাকে আর বাড়ি ফেরাতে চাইছেন না কর্মকার পরিবার। যদিও একমাত্র সন্তান আয়ুষকে নিজেদের কাছেই রাখতে চান তাঁরা।

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন