আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাবার খুনি ধরতে পুলিশে চাকরি মেয়ের, ২৫ বছর বাদে পাকড়াও করলেন কিলারকে

Courtesy - Twitter

আন্তর্জাতিক ডেস্ক: একেই বলে বদলা। অসম্ভবকে সম্ভব করে দেখালেন ব্রাজিলের(Brazil Incident) ৩৫ বছর বয়সী সাহসিনী মহিলা পুলিশ(Female police Officer) অফিসার সিলভা ডি ডিউস। দীর্ঘ প্রচেষ্টার পর বাবার খুনের ন্যায়বিচার পেতে সক্ষম হয়েছেন মিসেস ডিউস। এই সুবিচারের(Justice) দিনটি দেখতে তাঁকে ও তাঁর পরিবারকে প্রায় দুই দশক অপেক্ষা করতে হয়েছে। একজন কর্তব্যরত পুলিশ অফিসার হিসেবে মিসেস ডিউস সম্পূর্ণ আইনি পথে হেঁটে তাঁর পিতার হত্যাকারীকে খুঁজে বের করেন এবং গ্রেফতার করেন। কিভাবে এই অসাধ্যসাধন করলেন তিনি আসুন জেনে নেওয়া যাক।

মাত্র ৯ বছর বয়সে বাবাকে হারান মিসেস ডিউস। ১৯৯৯ সালের ফেব্রুয়ারি মাসে তাঁর বাবা জিরাল্ডো হোসে ভিসেন্টে ডিউসকে মাত্র ২০ পাউন্ড ঋণ নেওয়ার অপরাধে গুলি করে হত্যা করা হয়। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছিল স্থানীয় এক বারে। মিস্টার ডিউস এবং এক সুপারমার্কেটের মালিক রাইমান্ডো আলভেজ গোমস একসাথে বিলিয়ার্ডস খেলছিলেন। তখনই মিস্টার গোমস ডিউসের কাছে ঋণের টাকা চাইলে তিনি তা দিতে রাজি হননি‌। এরপর দুজনের মধ্যে কথা কাটাকাটি চলতে থাকে এবং রাগের মাথায় গোমস ডিউসের উপর গুলি চালিয়ে বসেন(Criminal Offence) এবং কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুনঃ বৃহস্পতির উপগ্রহে প্রাণের সন্ধান‌ পেতে অভিনব পন্থা NASA-র

এই দুর্ঘটনার জেরে শৈশবকালেই ম্যাডাম ডিউস এবং তাঁর পরিবারের জীবনে নেমে অন্ধকারের ছায়া। ২০১৩ সালেই গোমসকে আইনের আওতায় আনা হয় এবং ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে রায়ের বিরুদ্ধে আপিল করে তিনি কারাদণ্ড এড়িয়ে যান। এরপর ফের ২০১৬ সালে তাঁর চূড়ান্ত আপিলটি প্রত্যাখ্যান করা হয় এবং তাঁকে গ্রেফতারের চেষ্টা করা হলে তিনি আত্মগোপন করেন।

আরও পড়ুনঃ আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে লক্ষ্মীপুজোর আদি ঐতিহ্য

গোমসকে খুঁজে পেতে দৃঢ় প্রতিজ্ঞ ম্যাডাম ডিউস ১৮ বছর বয়স থেকেই পুলিশ অফিসার হওয়ার প্রস্তুতি শুরু করে দেন। পরবর্তীতে তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন এবং নির্দিষ্ট দায়িত্ব পালন করেন। তবে নিজের লক্ষ্য থেকে কখনও তিনি সরে যাননি। একের পর এক অক্লান্ত অভিযান চালিয়ে অবশেষে আলভেস গোমসের সন্ধান পান এবং বোয়া ভিস্তার কাছে নোভা সিডেড অঞ্চলে একটি খামারে লুকিয়ে থাকতে দেখেন। অবশেষে ২৫শে সেপ্টেম্বর হত্যাকারী গোমসকে গ্রেফতার করা হয়। এই সাফল্যের পর সংবাদমাধ্যমকে ডিউস জানিয়েছেন, ‘যখন আমি একজন কারাগারের পুলিশ অফিসার ছিলাম, তখন সবসময় কল্পনা করতাম যে আমার বাবার হত্যাকারী একদিন এই কারাগারে বন্দী হবে। অবশেষে সেই দিন উপস্থিত। আমি দেখলাম যে আমার বাবার মৃত্যুর জন্য দায়ী লোকটি হাতকড়া পরেছে। আমি চোখের জল ধরে রাখতে পারিনি, এটি অনুভূতির বিস্ফোরণ যা স্বস্তির অশ্রুতে পরিণত হয়েছিল। মনে হয়েছিল এই দিনটি কখনই আসবে না। আমার বাবা একজন সৎ এবং কঠোর পরিশ্রমী মানুষ ছিলেন। অবশেষে তিনি শান্তি পেলেন।’

Published by:

Share Link:

More Releted News:

ট্রাম্পের পাকিস্তান সফর বাতিল! টেলিফোনেই সারছেন শান্তি আলোচনা

বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে গন্ধেশ্বরী মাতার পুজো

আমেরিকায় পড়তে গিয়ে খুন, বাংলাদেশি ছাত্রীর মরদেহ উদ্ধার করল ফ্লোরিডা পুলিশ

ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকার ক্ষতি ২৪ হাজার কোটি টাকা, দাবি মার্কিন থিঙ্কট্যাঙ্কের

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

মদ্যপান করে বিধানসভায়? মুখ্যমন্ত্রীর ‘কীর্তি’ নিয়ে ব্যাপক শোরগোল, দেখুন ভিডিও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ