ধারে কাছেও ঘেঁষবে না শত্রু, জানেন কী কোন সমস্যায় লক্ষ্মীর কোন রূপের পুজো করবেন ?

Share:

নিজস্ব প্রতিনিধি : আজ হল কোজাগরী লক্ষ্মীপুজো। কৈলাসে ফিরে গিয়েছেন উমা। আজ রাতেই চাঁদের আলোয় মর্ত্যে নেমে আসছেন দেবী লক্ষ্মী। সৌভাগ্য, সমৃদ্ধি, সৌন্দর্য ও ধনসম্পদের দেবী আসবেন গৃহস্থের বাড়িতে। গভীর রাতের ঘুঁটঘুঁটে অন্ধকারে মর্ত্যে পা রাখবেন নারায়ণী। তাঁর পায়ের স্পর্শে মর্ত্য ভরে উঠবে আলোর রোশনাইয়ে। প্রত্যেক গৃহস্থ ঘরে লক্ষ্মী পুজোর প্রথা প্রচলিত আছে। লক্ষ্মীর আটটি অবতার। শাস্ত্র মতে বিশেষ ফল লাভের জন্য বিশেষ লক্ষ্মী রুপে পুজো করা উচিত। জেনে নিন কোন সমস্যায় লক্ষ্মীর কোন রুপের পুজো করবেন।

আদিলক্ষ্মী :  এটি হল লক্ষ্মীর প্রথম স্বরূপ আদিলক্ষ্মীর। লক্ষ্মীর এই রুপের পুজো করলে জীবন থেকে সমস্ত ধরনের সুখ-সম্পদ লাভ করা যায়। সংসারে সুখ ও সমৃদ্ধি আনতে মা লক্ষ্মীর এই রুপের পুজো করতে পারেন।

ধনলক্ষ্মী : ধনের দেবী লক্ষ্মীর পুজো করলে ব্যক্তির জীবনে সমস্ত ধরনের আর্থিক সমস্যার সমাধান হয়। তাঁর বাড়িতে কখনও অর্থাভাব থাকে না। নানান উৎস থেকে আয় হতে থাকে। ব্যক্তি জীবনে হু হু করে উন্নতি বাড়তে থাকে।

ঐশ্বর্য লক্ষ্মী :  সামাজিক খ্যাতি ও জনপ্রিয়তা পেতে দেবী লক্ষ্মীর আরেক রুপ ঐশ্বর্য লক্ষ্মীর আরাধনা করুন। এতে মা লক্ষ্মীর আশীর্বাদে ব্যক্তির জীবনে মান-সম্মান বাড়ে।

সন্তান লক্ষ্মী : নবদম্পতিদের সন্তান লক্ষ্মীর আরাধনা করলে শুভ ফল মেলে। সংসারে সুখ ও শান্তি ফিরে আসে। এছাড়াও সন্তান লক্ষ্মীর পুজো করলে সন্তান লাভ করা যায়। নিঃসন্তান দম্পতিদের ধন-ধান্যের দেবী লক্ষ্মীর এই স্বরূপের পুজো করা উচিত।

আরও পড়ুন : জানেন কী কার অভিশাপে দেবী লক্ষ্মীকে আশ্রয় নিতে হয়েছিল সমুদ্রগর্ভে?

ধান্য লক্ষ্মী :  বাড়িতে অন্নাভাব দেখা দিলে লক্ষ্মীর এই রূপের পুজো করা উচিত। এই রূপে লক্ষ্মীর পুজো করলে বাড়িতে খাবারের অভাব হয় না। এমনকি খাবার খেয়েও তৃপ্তি পাওয়া যায়।

গজ লক্ষ্মী : কৃষিকাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের কাছে লক্ষ্মীর এই রূপের আরাধনা করা উচিত। মনে করা হয় লক্ষ্মীর এই রূপের পুজো করলে ফসল ভাল হয়।

বীর লক্ষ্মী : অকাল মৃত্যুর হাত থেকে বাঁচতে হলে বীর লক্ষ্মীর পুজো করা উচিত। মনে করা হয়, এতে ব্যক্তির মনে আত্মবল ও সাহস জোগায় মা লক্ষ্মী।

বিজয় লক্ষ্মী : শত্রু ভয় থাকলে বিজয় লক্ষ্মীর পুজো করা উচিত। এতে ব্যক্তির জীবন থেকে সব বাধা কেটে যায় বলে মনে করা হয়।

আরও পড়ুন : দেবী লক্ষ্মী আসলে কে ? জানেন কী কীভাবে জন্ম হয়েছিল নারায়ণীর

মা দুর্গার আশীর্বাদে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?