‘পরনে শাড়ি-ঠোঁটে লিপস্টিক’, মুসৌরির IAS আকাদেমি থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি, দেহরাদুন: দেশের হবু আমলাদের (আইএএস)  প্রশিক্ষণ দেওয়া হয় মুসৌরির লালবাহাদুর শাস্ত্রী রাষ্ট্রীয় প্রশাসন আকাদেমিতে। আর সেখানেই এমন এক ঘটনা ঘটেছে যা অনেকের চোখ ছানাবড়া করে দিয়েছে। আকাদেমির কর্মচারিদের জন্য নির্ধারিত কোয়ার্টার থেকে উদ্ধার হয়েছে এক ২২ বছর বয়সী যুবকের ঝুলন্ত দেহ। হাড় হিম করারর মতো ঘটনা হল, যুবকের পরনে ছিল শাড়ি। হাতে চুরির পাশাপাশি ঠোঁটে লাগানো ছিল লিপস্টিক। কেন পুরুষ হয়েও যুবকটি ওই রকম বেশভূষা পরেছিল, সেই রহস্যের কিনারা করতে গিয়ে অকুল পাথারে পড়েছেন তদন্তকারীরা।

ইউপিএসসি পরীক্ষায় সফল হওয়ার পরে যাঁরা আইএএস হিসাবে নির্বাচিত হন তাঁদের প্রশিক্ষণের জন্য পাঠানো হয় মুসৌরির লালবাহাদুর শাস্ত্রী জাতীয় প্রশাসন আকাদেমিতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল বৃহস্পতিবার রহস্যজনক অবস্থায় ২২ বছরের এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃত যুবক অনুকুল রাওয়াতের আদত বাড়ি পৌড়ি গারওয়ালে। আকাদেমির মাল্টি টাস্ক বিভাগের নিরাপত্তা রক্ষী হিসাবে কর্মরত ছিল। কর্মচারিদের জন্য বরাদ্দ আবাসনে একাই থাকত।

গত বুধবার ডিউটি শেষে নিজের ঘরে চলে যায় অনুকুল। বৃহস্পতিবার সকালে ডিউটিতে হাজির না হওয়ায় সহকর্মীরা অনুকুলের খোঁজে তাঁর ঘরে যান। ভিতর থেকে দরজা বন্ধ থাকায় বেশ কয়েকবার জোরে ধাক্কাধাক্কিও করেন তারা। কিন্তু কোনও সাড়াশব্দ না পেয়ে আকাদেমির ঊর্ধ্বতন আধিকারিকদের গোচরে আনা হয়। সঙ্গে সঙ্গেই খবর পাঠানো হয় পুলিশে। কোয়ার্টারে পৌঁছে ঘরেরর দরজা ভেঙে ভিতরে ঢুকেই পুলিশ আধিকারিকদের চক্ষু চড়কগাছ হয়ে যায়। কেননা সিলিংয়ের সঙ্গে ফাঁস লাগিয়ে অনুকুলকে ঝুলতে দেখেন তাঁরা। মহিলাদের মতো বেশভূষা ছিল শরীরে। পরনে ছিল শাড়ড়ি, হাতে ছিল চুরি এবং ঠোঁটে ছিল লিপস্টিক। অনুকুল আত্মহত্যা করেছেন নাকি তাঁকে কেউ খুন করে ঝুলিয়ে দিয়েছে তা নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অনুকুলের মরদেহের ভিসেরা পরীক্ষারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই ঘটনার কথা জানাজানি হতেই আইএএস প্রশিক্ষণ আকাদেমিতে শোরগোল পড়ে গিয়েছে।

 

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? কী জানাল আবহাওয়া দফতরের?

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ