KBC ইতিহাসে প্রথম! শো চলাকালীনই মঞ্চ ছেড়ে পালালেন প্রতিযোগী, হতভম্ব খোদ অমিতাভ

কারণ শোয়ে তিনি বলেছিলেন, তিনি নাকি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ড. এ.পি.জে. আবদুল কালামের সঙ্গে কাজ করেছেন। আবদুল কালাম তার বস ছিলেন। যার সঙ্গে তিনি অনেক প্রকল্পেও কাজ করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইতিহাসে প্রথমবার! KBC শো চলাকালীনই উঠে চলে গেল প্রতিযোগী। ‘কৌন বনেগা ক্রোড়পতি’, দেশের টেলিভিশন মহলের একটি অত্যন্ত জনপ্রিয় শো। যেখানে প্রশ্নের উত্তরেই মিলবে কোটি কোটি নগদ। সেটাই চমক দর্শকদের। আর এই খেলায় অংশ নিতে পারে ৮ থেকে ৮০ সকলেই। নেই কোনও বয়সের সময়সীমা। আর শুরু থেকেই এই শোয়ের সঞ্চালনা করছেন মেগাস্টার অমিতাভ বচ্চন। যদিও মাঝে ২-৩ বছর তাঁকে সঞ্চালনা করতে দেখা যায়। শাহরুখ সঞ্চালকের ভূমিকায় থাকলেও শোয়ের জনপ্রিয়তা ফিরে এসেছিল অমিতাভের হাত ধরেই। যদিও এ বছর অমিতাভ শোয়ের সঞ্চালক হবেন কিনা তা সন্দেহ ছিল ভক্তদের, কিন্তু নিয়মমাফিক আবারও শোয়ের সঞ্চালক হয়েছেন তিনি।’ কৌন বনেগা ক্রোড়পতি’ ২০০০ সাল থেকে ভক্তদের কাছে প্রিয়। প্রতিযোগিরা তাঁদের জ্ঞানের ভিত্তিতে কুইজ শো থেকে অনেক টাকা কামিয়েছে। কেউ কেউ কোটিপতি হয়েছিলেন, আবার কেউ কোটিপতি হয়েই শোয়ে অংশ নিয়েছেন।

শো শুরু হওয়ার পর থেকেই একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে। বর্তমানে KBC-র সিজন 16 চলছে। তবে এবার শোয়ে এমন কিছু ঘটল, যা গত ২৪ বছরে কখনও ঘটেনি। শোয়ে অমিতাভকে রীতিমতো চমকে দিলেন একজন প্রতিযোগী। আগামী এপিসোডের প্রোমোতে দেখা যাচ্ছে, একজন প্রতিযোগী তাঁর অনন্য কীর্তি দিয়ে অমিতাভ বচ্চনকে অবাক করেছে। কলকাতা থেকে আসা ডঃ নীরজ সাক্সেনা তাঁর খেলা মাঝপথে ছেড়ে দেন কিন্তু কেন? এরপর তিনি অমিতাভকেই খেলা ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। যা শুনে সেখানে উপস্থিত সমস্ত দর্শকরাও রীতিমতো হতবাক হয়ে যান। কিন্তু ঘটনাটি ঠিক কী হয়েছিল? প্রসঙ্গত, প্রতিযোগী নীরজ সাক্সেনা জেএসআই বিশ্ববিদ্যালয়ের পিআরও চ্যান্সেলর। তাঁর কৃতিত্বের কথা শুনেই মুগ্ধ হয়ে যান বিগ বি। কারণ শোয়ে তিনি বলেছিলেন, তিনি নাকি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ড. এ.পি.জে. আবদুল কালামের সঙ্গে কাজ করেছেন। আবদুল কালাম তার বস ছিলেন। যার সঙ্গে তিনি অনেক প্রকল্পেও কাজ করেছেন। শোয়ের শুরু থেকেই নীরজ সাক্সেনা খুব ভাল খেলছিলেন।

প্রায় ৬,৪০,০০০ টাকা জিতেছিলেন কিন্তু তার মধ্যেই তিনি একটি জঘন্য সিদ্ধান্ত নেন। নীরজ বিগ বি-কে তার শো ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানান। কারণ, তাঁর মতে এই গেম শোতে আসা অন্যান্য প্রতিযোগীরা যাতে একবার খেলার সুযোগ পায় সেজন্য তিনি শো ছেড়ে দেবেন। অমিতাভের কাছে প্রতিযোগী বলেন, ‘স্যার, আমার একটা অনুরোধ আছে, আমি এই পদ থেকে সরে যেতে চাই। আমি চাই বাকি প্রতিযোগীরা সুযোগ পাক। এখানে সবাই আমাদের চেয়ে বয়সে ছোট, যা অর্জন করাই যথেষ্ট।’ আর প্রতিযোগীর কাছ থেকে এই কথা শুনে হোস্ট অমিতাভ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যান। বিগ বি বলেন, ‘স্যার, এই উদাহরণ আমরা আগে দেখিনি। এটি আপনার মহত্ব এবং বড় হৃদয়। আমরা আজ আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমরা আমাদের জনসাধারণকে বলতে চাই যে, ২০ বছরেরও বেশি সময় ধরে চলা এই পুরো খেলায় এটিই প্রথম। কোনও প্রতিযোগী তাঁর বন্ধুদের জন্য কখনও গেম ছেড়ে দেননি। এখানে চিকিৎসক প্রতিযোগী মহত্ব প্রকাশ পেয়েছে। নীরজের এই স্বভাব দেখে সেখানে উপস্থিত দর্শকরাও তার কাজের ভূয়সী প্রশংসা করেছেন।

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?