বরফের চাদর সরতেই রহস্যময় দরজা উঁকি দিল আন্টার্কটিকায়

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ছবি ঘিরে রীতিমতো উত্তাল সোশ্যাল মিডিয়া। যেখানে দেখা যাচ্ছে আন্টার্কটিকার বরফভূমি ফুঁড়ে উঁকি দিচ্ছে এক রহস্যময় দরজা। এই দরজার পিছনে কি রয়েছে তা নিশ্চিতভাবে কেউই বলতে পারছেন না। কেউ কেউ এটিকে ভিনগ্রহীদের স্পেস যান বলে অনুমান করছেন আবার কেউ বলছেন এটি মাংসাশী বরফ মানবদের আস্তানার দরজা। এই ছবিকে ঘিরেই নানান থিওরি উঠে আসছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

ঘটনার সূত্রপাত এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর এই ছবি শেয়ার করাকে ঘিরে। তিনি সাধারণভাবেই গুগল ম্যাপ থেকে এই ছবি সংগ্রহ করে নেটিজেনদের উদ্দেশ্য প্রশ্ন ছুঁড়ে দেন ছবিতে দৃশ্যমান এই রহস্যময় দরজার পিছনে আসলে কি রয়েছে? এরপরই নানান মন্তব্যে ভরে উঠেছে কমেন্ট বক্স। রহস্যময় এই দরজা পূর্ব আন্টার্কটিকার জাপানি অনুসন্ধান কেন্দ্র চোকি শোবা স্টেশনের ঠিক দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত।

এছাড়াও এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর অনুমান এটি একটি বিমানের জানালাও হতে পারে যা কোনওকারণে দুর্ঘটনাবশত বরফের নীচে চাপা পড়ে গিয়েছে। সেই সঙ্গে তিনি উল্লেখ করেন, গত জানুয়ারিতে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার কথা। সম্ভবত এই স্থানেই ঘটেছিল সেই দুর্ঘটনা। যদিও অত্যন্ত দুর্গম এলাকায় সেই দুর্ঘটনা ঘটার কারণে বিশেষ তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনার ফুটেজও পাওয়া যায়নি। ফলে এই তথ্য একেবারেই উড়িয়ে দেওয়ার মতো নয়।

এক অধ্যাপক-বিজ্ঞানী দাবি করেছেন, এই ঘটনা অত্যন্ত সাধারণ। এটি গলিত হিমবাহের একটি অংশ। যা প্রাকৃতিক ঘটনারই অঙ্গ। আরেক বিশেষজ্ঞের দাবিও এক। তাঁর মতে এটি কোনও দরজা নয়। ওখানে দুটি সমান্তরাল বরফের লেজের পাশাপাশি অবস্থানের কারণে এমনটা দেখাচ্ছে। দরজার আকারের এই দৃশ্য আসলে প্রকৃতি-নির্মিত। তাই এই ছবি দেখে উত্তেজিত হওয়ার কিছু নেই। কিন্তু এই থিওরি যদি সত্যি না হয় তাহলে রহস্যময় দরজার বিষয়টি কিন্তু প্রশ্নচিহ্ন হিসেবে রয়ে যাবে মানুষের মনে, এহেন মন্তব্যও করেছেন খোদ নেটিজেনরাই।

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

শনি-রবিবার বেরনোর প্ল্যান? একাধিক লোকাল-মেমু বাতিল, দেখে নিন তালিকা

ফের ভাটপাড়া উত্তর মন্ডলপাড়ায় বোমাবাজির অভিযোগ, এলাকায় তীব্র আতঙ্ক

নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিল বেলজিয়াম, লড়াই করেও মিশরের সঙ্গে ড্র ইরানের

মুক্তির দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, কত আয় হল?

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রখ্যাত পরিচালক ভাগ্যরাজ

বিধাননগর পুরসভার ওয়ার্ড অফিসেই কনডম-খাট-বালিশ, চক্ষু চড়কগাছ স্বাস্থ্যমন্ত্রীর

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ফের ইরানে ভয়াবহ মার্কিন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, আতঙ্কে বাসিন্দারা

প্রতারণা, নথি জালিয়াতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর

হাতে ছুটি থাকলে ঘুরে আসুন দক্ষিণ ভারতের ‘মহীশূর প্যালেস’