ফের রক্তাক্ত কাশ্মীর, জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা চিকি‍ৎসক ও ৫ পরিযায়ী শ্রমিক

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: ভূস্বর্গকে জঙ্গিমুক্ত করার যে দাবি জানিয়ে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তা যে কতটা অসাড় রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ফের তার প্রমাণ মিলল। এদিন গান্ডেরবালের সোনমার্গে পরিযায়ী শ্রমিকদের উপরে অতর্কিতে প্রাণঘাতী হামলা চালাল জঙ্গিরা। হামলায় প্রাণ হারিয়েছেন এক চিকি‍ৎসক ও পাঁচ  শ্রমিক। গুলিবিদ্ধ হয়েছেন আরও ৫ জন। সঙ্কটজনক অবস্থায় উদ্ধার করে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জঙ্গি হামলার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল নিরাপত্তা বাহিনী। জঙ্গিরা যাতে না পালাতে পারে তার জন্য গোটা এলাকা ঘিরে ধরেছে।

জম্মু-কাশ্মীর পুলিশের এক আধিকারিক রাতে সাংবাদিকদের জানিয়েছেন, গান্ডেরবালের গগনীরে একটি সুড়ঙ্গ নির্মাণ কার্যের সঙ্গে জড়িত পরিযায়ী শ্রমিকদের এক অস্থায়ী আবাসনে এদিন সন্ধ্যায় আচমকাই চড়াও হয় জঙ্গিরা। শ্রমিকরা কিছু বুঝে ওঠার আগেই এলোপাথাড়ি গুলি বর্ষণ করতে থাকে। বেশ কয়েকজন শ্রমিক গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। রক্তে ভিজে যায় গোটা এলাকা। ঘটনাস্থলেই এক চিকি‍ৎসক ও পাঁচ শ্রমিক প্রাণ হারান। গুরুতর জখম অবস্থায় পাঁচ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।


নিরীহ পরিযায়ী শ্রমিকদের উপরে জঙ্গি হামলার নিন্দা করেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। সাংবাদিকদের তিনি বলেন, ‘যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য পরিকাঠামো গড়ে তোলার কাজে নিযুক্ত পরিযায়ী শ্রমিকদের উপরে হামলার নিন্দা জানানোর ভাষা নেই। যারা পরিযায়ী শ্রমিকদের উপরে হামলা চালিয়েছে তারা উপত্যকার উন্নয়ন বিরোধী। দোষীদের গ্রেফতারে নিরাপত্তা বাহিনী সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।’

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? কী জানাল আবহাওয়া দফতরের?

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ