এই মুহূর্তে

ICU-তে ঢুকতে বারণ করায় হাসপাতালের কর্মীকে বেধড়ক পেটাল বিজেপি বিধায়কের ভাই

নিজস্ব প্রতিনিধি: এবার বিজেপি বিধায়কের ভাইয়ের তাণ্ডব দেখল উত্তরপ্রদেশের মথুরা। হাসপাতালে ঢুকে রীতিমতো কর্মীদের পেটালো এক বিধায়কের ভাই। বিজেপি বিধায়কের ভাইয়ের এমন জুলুমবাজির ভিডিও ঝড়ের বেগে এখন নেটপাড়ায় ভাইরাল হচ্ছে। শুরু হয়েছে সমালোচনার ঝড়। যোগীরাজ্যে বিজেপি নেতা-কর্মীদের এমন জুলুমবাজির ঘটনা এই প্রথম নয়। এবার শিরোনামে মথুরা। সম্প্রতি উত্তরপ্রদেশের মথুরায় ভারতীয় জনতা পার্টির এক বিধায়কের ভাই ও তাঁর প্রতিনিধিরা একটি হাসপাতালে ঢুকে রীতিমতো কর্মীদের প্রচণ্ড মারধর করে। হাসপাতালের অপরাধ কি ছিল? বিজেপির বিধায়কের লোকেদের ICU-তে ঢুকতে দেওয়া হয়নি। এটাই কারণ। তাই ক্ষুব্ধ হয়ে বিজেপি বিধায়কের ভাই-সহ আরও প্রতিনিধিরা হাসপাতালে ঢুকে কর্মীদের লাথি, ঘুষি ও চড় মেরে কেবিন থেকে বের করে দেয়। যার ফলে স্বাভাবিক ভাবেই হাসপাতালে বিশৃঙ্খলা দেখা দেয়। পুরো ঘটনাটি ফুটে উঠেছে সিসিটিভির ক্যামেরায়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, মথুরার মান্ট বিধানসভা আসনের বিজেপি বিধায়ক রাজেশ চৌধুরীর ভাই এবং তাঁর প্রতিনিধি মহলি রোডে অবস্থিত ডিএস হাসপাতালে ঢুকে কর্মীদের মারধর করেন। মারধরের এই ঘটনা ধরা পড়েছে হাসপাতালের সিসিটিভিতে। জানা গিয়েছে যে, ওই বিজেপি বিধায়কের মা ডিএস হাসপাতালে ভর্তি রয়েছেন, যেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। এদিন বিজেপি বিধায়কের ভাই, আরও দু-তিনজনকে নিয়ে আইসিইউতে গিয়ে ভিডিও রেকর্ডিং শুরু করে দেন। তখন হাসপাতাল কর্মীরা তাঁদের রেকর্ড করতে নিষেধ করলে বিধায়কের ক্ষুব্ধ ভাই সঞ্জয়, দীপু এবং প্রতিনিধি-সহ আরও দু-তিনজন হাসপাতালের কর্মীদের সঙ্গে সংঘর্ষ জড়িয়ে পড়ে। রীতিমতো হাসপাতাল কর্মীদের লাথি ও ঘুষি মারতে থাকে বিজেপির দলবল। এ বিষয়ে বিধায়ক রাজেশ চৌধুরী নিজেদের দোষ অস্বীকার করে ফোনে জানিয়েছেন, তাঁর মা অসুস্থ। আগে হাসপাতালের কর্মীরা তাঁর পরিবারের সদস্যদের লাঞ্ছিত ও মারধর করেছে।

অন্যদিকে হাসপাতালের ডিরেক্টর জানিয়েছেন, বিধায়কের মায়ের অসুস্থতার কারণে তার চিকিথৎসা চলছে। হাসপাতালের নিয়ম অনুযায়ী ICU তে ভিডিওগ্রাফি এবং রেকর্ডিং নিষিদ্ধ, কারণ সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা থাকে, তাই এদিন বিজেপি কর্মীদের ভিডিও রেকর্ডিং করতে বারণ করায় তাঁরা বিক্ষোভ শুরু করে। এতে বিধায়কের ভাই সঞ্জয়, দীপু ও প্রতিনিধি আইন হাতে তুলে নিয়ে হামলা চালায়। হাসপাতালের অপারেটর বলেছেন, ‘পুরো ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়েছে। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি। বর্তমানে এ ব্যাপারে উভয় পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এখন পুলিশ বিষয়টি তদন্ত করছে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মদ্যপান করতে বারণ করেছিলেন স্বামী, তারপরই স্ত্রীয়ের চরম সিদ্ধান্ত.. শুনে শিউরে উঠবেন আপনিও!

বাংলার ১৫০ আসনের প্রার্থীর নাম চূড়ান্ত পদ্ম শিবিরের, বাদ পড়ছেন ১০-১৫ বিধায়ক!

গ্যাস সঙ্কটে রাস্তার খাবারের দামে বড় ধাক্কা, ১০ টাকার চা একলাফে ২০ টাকা

মোবাইলের ‘মাসিক’ রিচার্জ ২৮ দিন কেন? প্রশ্ন তুলেন রাঘব চাড্ডা

অল্পের জন্য প্রাণে বাঁচার পর প্রথম প্রতিক্রিয়া দিলেন ফারুক আব্দুল্লাহ, যা বললেন তিনি…

কেরলের বাসভবন থেকে উদ্ধার জনপ্রিয় অভিনেতার পচাগলা দেহ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ