ছাত্র ছাত্রীদের থানা সম্পর্কে ওয়াকিবহল করতে বিদ্যালয়ের অভিনব উদ্যোগ

Share:

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর: বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের থানার বিষয়ে শিক্ষা এবং থানায় কিভাবে প্রশাসনিক কাজকর্ম হয়, সেই কার্যক্রম হাতে-কলমে দেখাতে নদিয়ার শান্তিপুরের শান্তিপুর কিডজি এবং শান্তিপুর পাবলিক স্কুলের(Shantipur Public School) অভিনব উদ্যোগ। সোমবার শান্তিপুর পাবলিক স্কুল(Shantipur Public School) এবং শান্তিপুর কিডজি স্কুলের একাধিক ছাত্র-ছাত্রীরা হঠাৎই শান্তিপুর থানায় এসে ভিড় করে। ছোট ছোট কচিকাচাদেরকে থানায় দেখে প্রথমে কিছুটা হতচিত হলেও পরবর্তীতে উদঘাটন হয় আসল ঘটনার।ছোট ছোট শিশু গুলো সারিবদ্ধভাবে শান্তিপুর থানার থানা(Shantipur P.S.) সম্পর্কিত কার্যক্রম এবং কিভাবে পুলিশ প্রশাসন কাজ করে সেগুলি স্বচক্ষে দেখল। শুধু তাই নয়, থানায় উপস্থিত সমস্ত পুলিশ আধিকারিকদের সঙ্গেও তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে এই সমস্ত কিছু নিজেরা উপলব্ধি করল।

যদিও ছোট ছোট কচিকাচাদের দেখে পুলিশের তরফ থেকেও তাদের হাতে তুলে দেয়া হয় ভালোবাসার চকলেট। এ বিষয়ে বিদ্যালয়ের কো-অর্ডিনেটর প্রিয়াঙ্কা রায় জানান,প্রতিটি শিক্ষাবর্ষেই ছাত্র-ছাত্রীদের হাতে-কলমে শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় তাদেরকে ফিল্ড ভিজিট(Field Visit) করানো হয়। সেই ফিল্ড ভিজিটেরই একটা অংশ প্রশাসনিক দপ্তর গুলিতে ছাত্রছাত্রীদেরকে নিয়ে গিয়ে তাদেরকে সেই দফতর সম্পর্কে ওয়াকিবহল করা।এর আগেও বিদ্যালয়ের তরফে পোস্ট অফিস, শপিংমল সহ বেশ কিছু জায়গায় ছাত্রছাত্রীদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদেরকে সেই জায়গায় কিভাবে কি কাজ হয় এবং কিভাবে একটা মানুষ সেখানে গিয়ে পরিষেবা পেতে পারে তার জন্য ওয়াকিবহল করা হয়।

পুলিশ সম্পর্কে ছোট থেকে কচিকাঁচাদের মনে সঠিক ধারণা তৈরি করতে বিশেষ উদ্যোগ নিল শান্তিপুরের একটি স্কুল। ছোটবেলা থেকেই ছাত্র-ছাত্রীদেরকে কিভাবে সামাজিকভাবে গড়ে তোলা যায় তার জন্যই এই অভিনব উদ্যোগ বিদ্যালয় গ্রহণ করছে বলেই জানিয়েছেন বিদ্যালয়ের কো-অর্ডিনেটর। এইরকম ফিল্ড ভিজিট করে যথেষ্টই খুশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তবে এই ফিল্ড ভিজিট করার আগে ছাত্রছাত্রীদের অভিভাবকদের কাছ থেকে অনুমতি পত্র সংগ্রহ করে স্কুল কর্তৃপক্ষ।

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক