করওয়া চৌথে স্ত্রীর পা ছুঁয়ে প্রণাম, ’12th Fail’ নায়কের আচরণে মুগ্ধ নেটপাড়া

সোমবার বিকালে সেই ছবি পোস্ট করলেন অভিনেতা। যার মধ্যে একটি ছবিতে অভিনেতাকে তাঁর স্ত্রী শীতল ঠাকুরের পা ছুঁতে দেখা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকাল গিয়েছে হিন্দুদের অন্যতম পবিত্র উৎসব করওয়া চৌথ। এই অনুষ্ঠানে বিবাহিত মহিলারা তাঁদের স্বামী দীর্ঘায়ু কামনা করে সারাদিন উপবাস করেন। এবং রাতে চাঁদ দেখার পর স্বামীকে দেখে তাঁর হাতেই জল খেয়ে উপবাস ভাঙেন হিন্দু বিবাহিত মহিলারা। যাই হোক, সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও নিষ্ঠা ভরে এই অনুষ্ঠান পালন করেন। যদিও এবার বলিউডের অনেক অভিনেত্রীর প্রথম করওয়া চৌথ ছিল। সোনাক্ষী সিনহা থেকে কৃতি খারবান্দা, রাধিকা বণিক, রাকুলপ্রীত-সহ অনেকেই প্রথম করওয়া চৌথ পালন করেছেন। এছাড়াও যাঁদের বিয়ে অনেকটা দিন হয়ে গিয়েছে তাঁরাও এদিন নিষ্ঠাভরে করওয়া চৌথের ব্রত রেখেছিলেন। যেমন পরিণীতি চোপড়া থেকে ক্যাটরিনা কাইফ, প্রীতা জিনতা, শিল্পা শেট্টি-সহ একাধিক অভিনেত্রী সারাদিন উপবাসের পর সন্ধ্যায় চাঁদ ও স্বামীর মুখ দেখে উপবাস ভেঙেছেন। সেই সকল ছবিই এখন নেটপাড়ায় ভাইরাল। মাথায় সিঁদুর, লাল টুকটুকে শাড়ি পরে করওয়া চৌথ পালন করেছেন ক্যাটরিনা।

ওদিকে গোলাপি চুরিদার পরে স্বামীর সঙ্গে খুঁনসুটিতে করওয়া চৌথ পালন করেছেন পরিণীতি। ওদিকে জিমে গিয়ে কোমরে চোট পেয়েছিলেন রাকুলপ্রীত, সেই কোমরের ব্যথা নিয়েই স্বামীর কল্যানে করওয়া চৌথ পালন করেছেন রাকুলপ্রীত। অন্যদিকে বিদেশে থেকেও স্বামীর জন্যে করওয়া চৌথ ব্রত রেখেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, প্রীতি জিনতা। তবে সবার ছবিই আকর্ষণীয় হলেও নেটপাড়ার নজর কেড়ে নিল 12th Fail অভিনেতা বিক্রান্ত ম্যাসি এবং তাঁর স্ত্রী শীতল ঠাকুরের করওয়া চৌথ পালনের ছবিগুলি। গতবছর মুক্তিপ্রাপ্ত 12th Fail ছবিটির জনপ্রিয়তা কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল নায়ক বিক্রান্ত ম্যাসির। ছবিটিতে তাঁর অভিনয়ের প্রশংসায় আজও পঞ্চমুখ দর্শকরা। এরপর থেকেই চর্চায় বিক্রান্ত ম্যাসি।বলিউডের একজন উল্লেখযোগ্য অভিনেতার তালিকায় পৌঁছে গিয়েছেন তিনি। এছাড়াও তাঁর নম্র ব্যবহার সবসময় মুগ্ধ করে দর্শকদের। এবার তাঁর আরও একটি দৃষ্টিভঙ্গি নজর কেড়ে নিল ভক্তদের। গতকাল, ২০ অক্টোবর, করওয়া চৌথ পালন করেছেন বিক্রান্ত ম্যাসি এবং শীতল ঠাকুর।

 

 

View this post on Instagram

 

A post shared by Vikrant Massey (@vikrantmassey)

সোমবার বিকালে সেই ছবি পোস্ট করলেন অভিনেতা। যার মধ্যে একটি ছবিতে অভিনেতাকে তাঁর স্ত্রী শীতল ঠাকুরের পা ছুঁতে দেখা গিয়েছে। আর সেটাই নজর কেড়ে নিয়েছে ভক্তদের। আসলে সত্যিকারের ভালবাসা বোধহয় এমন হয়, বোঝাই যাচ্ছে দুজন দুজনকে শ্রদ্ধার চোখে দেখেন। আর এটাই তো ভালোবাসার আসল সংজ্ঞা। শুধু স্বামীকেই কেন, স্ত্রীকেও প্রনাম করা উচিত। সেটাই আবারও প্রমাণ দিলেন বিক্রান্ত-শীতল। তাঁদের পোস্ট করা প্রথম ছবিতে, তার স্ত্রী শীতল ঠাকুরকে পটভূমিতে উজ্জ্বল চাঁদের সঙ্গে একটি চান্নি (চালনী) দিয়ে অভিনেতার দিকে তাকিয়ে থাকতে দেখা গেছে। অন্য একটি ছবিতে, শীতল বিক্রান্তের পা ছুঁয়ে আশীর্বাদ নেন। তৃতীয় স্ন্যাপে, ১২ ফেইল অভিনেতাকে পালাক্রমে তাঁর স্ত্রীর পা স্পর্শ করতে দেখা যায়। শেষ স্লাইডে, বিক্রান্তকে শীতলকে তার উপবাস ভেঙে জল পান করতে দেখা গেছে। ম্যাজেন্টা শাড়িতে শীতলকে অত্যাশ্চর্য লাগছিলেন, বিক্রান্ত একটি জ্যাকেটের সঙ্গে একটি সাদা কুর্তা পায়জামা পরেছিলেন। ভক্তরা এই দম্পতির জন্য তাদের প্রশংসার বন্যা বইয়ে দিয়েছেন। একজন বলেছেন, “সুতরাং সত্যিকারের ভালবাসা দেখতে এমনই হয়।” এই দম্পতি ২০২৪ সালে তাঁদের পুত্রসন্তানকে স্বাগত জানিয়েছেন।

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের

সই জাল কাণ্ডে বুধে হচ্ছে না শুনানি, আরও বিপাকে অভিষেক

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

কম সময়ে সুস্বাদু রান্না, ঘরোয়া উপকরণে বানান রাজস্থানি ‘পাঁপড় কি সবজি’

দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের হামলায় নিহত ১২, আহত একাধিক

প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন