ওমিক্রনে জার্মানিতে প্রথম মৃত্যু, আক্রান্ত ৩ হাজারেরও বেশী

উল্লেখ্য, জার্মানি ছাড়াও এখনও পর্যন্ত বিশ্বে ওমিক্রনে মৃত্যু হয়েছে আমেরিকা এবং ব্রিটেনে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ব্রিটেন, আমেরিকার পর এবার ওমিক্রনে মৃত্যু জার্মানিতেও। জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাতে জার্মানিতে এক ব্যক্তির অমিক্তন আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। মৃত ওই ব্যক্তির বয়স ৭৫-এর আশেপাশে বলে জানা যাচ্ছে। অন্যদিকে জানা যাচ্ছে, এখনও পর্যন্ত জার্মানিতে ৩১৯৮-এর জনের শরীরে ওমিক্রনের সন্ধান মিলেছে। তাঁদের মধ্যে ২৫ শতাংশেরই সন্ধান মিলেছে বুধ থেকে বৃহস্পতিবারের মধ্যে। আক্রান্তদের মধ্যে ৪৮ জনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে খবর। 

অন্যদিকে জানা যাচ্ছে, বিশ্বের অন্যান্য দেশের মতো জার্মানিতেও ওমিক্রন আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই জারি হয়েছে একাধিক বিধি নিষেধ। এমনকি বড়দিন উৎসব পালনের ক্ষেত্রেও আমেরিকা, ব্রিটেনের দেখানো রাস্তাতেই হেঁটেছে জার্মানি। ইতিমধ্যেই জার্মানি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী বড়দিন এবং বর্ষবরণের দিনে দেশজুড়ে লাগু হবে কঠোর নাইট কার্ফু। বন্ধ রাখা হবে সমস্ত বার এবং হোটেল রেস্তোরাগুলি। এমনকি ঘরোয়া পার্টিগুলিতেও জারি হয়েছে একাধিক বিধি নিষেধ। সরকারিভাবে জানানো হয়েছে, ২৮ ডিসেম্বর থেকে ১০ জনের বেশি লোক কোনও অনুষ্ঠানে একত্রিত হতে পারবেন না। 

উল্লেখ্য, জার্মানি ছাড়াও এখনও পর্যন্ত বিশ্বে ওমিক্রনে মৃত্যু হয়েছে আমেরিকা এবং ব্রিটেনে। শেষ পাওয়া খবর অনুজায়ি, আমেরিকায় এখনও পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, ব্রিটেনে ইতিমধ্যেই ওমিক্রনে মৃত্যুর সংখ্যা ১৪ ছাড়িয়েছে। 

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর