‘ডানার’ প্রভাবে প্রস্তুত জেলা প্রশাসন, দিঘার সমুদ্র সৈকতে নামতে নিষেধ প্রশাসনের

Share:

নিজস্ব প্রতিনিধি, দিঘা: ঘূর্ণিঝড় ‘ ডানার’ প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে হওয়া অফিস।হাওয়া অফিসের তথ্য অনুযায়ী দক্ষিণ আন্দামান সাগরে(Anadaman Ocan) একটি ঘূর্ণাবর্ত রবিবার সৃষ্টি হয়েছে । এই ঘূর্ণবাত মঙ্গলবারের মধ্যে বঙ্গোপসাগরে(Bay Of Bengal) অতি শক্তিশালী নিম্নচাপে পরিণত হয়। এরপর নিম্নচাপটি ওড়িশার উপকূলের দিকে এগিয়ে আসবে বলে অনুমান করেছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। কালীপুজোর(Kalipuja) আগে ‘ডানা’র ঝাপট পড়ার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে উপকূলবর্তী এলাকায় সমস্ত বিডিও(BDO) ও এসডিওদের(SDO) সঙ্গে করা হয়েছে বৈঠক ইতিমধ্যে। সতর্ক করা হয়েছে ২৫টি ব্লককে। আয়লা সেন্টার সহ সমস্ত জায়গায় মজুত করা হয়েছে ত্রাণ সামগ্রী । শুকনো খাবার ও পানীয় জল মজুদ করা হয়েছে ।নজরদারি করা হচ্ছে উপকূলবর্তী এলাকায় বাঁধ গুলিতে। পাশাপাশি মৎস্যজীবীরা যাতে গভীর সমুদ্রে আর না যায় সেজন্য চলছে মাইকিং । মাঝ সমুদ্রে রয়েছে যে সমস্ত ট্রলার গুলো তাদের দ্রুত ফিরে আসা নির্দেশ পাঠানো হয়েছে।

অপরদিকে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন স্থান এই দিঘা(Digha)। আবহাওয়ার পরিপ্রেক্ষিতে পর্যটকদের হোটেল সংগঠনের সাথে আলোচলার ওপর ভিত্তি করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।সমস্ত দিক থেকে ঘূর্ণিঝড় ‘ডানা ‘মোকাবিলায় তৈরি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন । সৈকত উপকূলে চলছে মাইকিং। নামতে দেওয়া হচ্ছে না সমুদ্রে পর্যটকদের। তৎপর সিভিল ডিফেন্স, লুনিয়া, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। দিঘা উন্নয়ন পর্ষদের পক্ষ থেকেও সতর্ক করা হচ্ছে। গোটা দিঘার সমুদ্র সৈকত ঘিরে এখন রয়েছে প্রশাসনের কড়া নজরদারি। বুধবার থেকে এই নজরদারি আরো জোরদার হবে বলে জানা গিয়েছে।এদিকে,দিঘা উপকূলীয় এলাকা ঘুরে দেখলেন জেলা শাসক(DM) পূর্নেন্দু মাজী। তিনি জানান, উপকূলীয় এলাকায় মাইকিং চলছে। আয়লা সেন্টার সহ বেশ কিছু স্কুল রেডি রাখা হচ্ছে। আগামীকাল উপকূলীয় এলাকার প্রায় দু লক্ষ মানুষকে সরানো হবে। পাশাপাশি সব দপ্তরের আধিকারিক ও কর্মীদের সজাগ থাকতে বলা হয়েছে।

মাঝেরহাটে লরির ধাক্কায় মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ