Loading live market data...
Loading active stocks...
Connecting...

জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে মুখ্যসচিবের নেতৃত্বেই টাস্ক ফোর্সের গঠন, জারি বিজ্ঞপ্তি

জুনিয়র ডাক্তারদের কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই কথা মতনই এদিন মুখ্যসচিব রাজ্যভিত্তিক টাস্ক ফোর্স গঠনের কথা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কথা দিয়ে কথা রাখার আরেক নাম মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। গতকাল অর্থাৎ সোমবার নবান্নে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন রাজ্য স্তরে টাস্ক ফোর্স(Task Force) গঠনের। সেই কথা যে নিছক মুখের কথা নয়, সেটা এদিন সামনে এল টাস্ক ফোর্স গঠনের নির্দেশিকা জারি হওয়ার পরে পরেই। এদিন রাজ্যের মুখ্যসচিব(Chief Secretary of West Bengal) মনোজ পন্থ(Monoj Panth) রাজ্যভিত্তিক টাস্ক ফোর্স গঠনের কথা জানিয়ে বিজ্ঞপ্তি(Notification Issued) জারি করেছেন। মূলত রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন, চিকিৎসক-সহ অন্য স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা, নিরাপত্তা এবং অভিযোগের নিষ্পত্তি করাই হবে টাস্ক ফোর্সের সদস্যদের কাজ। সেই টাস্ক ফোর্সের মাথায় থাকছেন মুখ্যসচিবই।

আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকেই মান্যতা দিল হাইকোর্ট, সাসপেনশান কার্যকর নয় ৫১জন জুনিয়র ডাক্তারের

এদিনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি, স্বাস্থ্য সচিব এই টাস্ক ফোর্সের সদস্য হবেন। তা ছাড়াও সদস্য হিসাবে থাকবেন কলকাতার পুলিশ কমিশনার (সিপি), সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের দুই প্রতিনিধি, জুনিয়র রেসিডেন্ট ডাক্তারদের দুই প্রতিনিধি, রাজ্য অভিযোগ নিষ্পত্তি বিষয়ক কমিটির এক সদস্য এবং পড়ুয়াদের মধ্যে এক জন। তবে তাঁকে মহিলা হতে হবে। মহিলাদের প্রতিনিধিত্ব সুনিশ্চিত করতে সোমবারের বৈঠকেই এই প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ, হাসপাতালের নিরাপত্তা-সহ সার্বিকভাবে সমস্ত অভিযোগ এবার থেকে খতিয়ে দেখবে এই টাস্ক ফোর্স। জুনিয়র ডাক্তারদের বিচারের দাবি যে মুখ্যমন্ত্রী অত্যন্ত গুরুত্ব সহকারে পর্যালোচনা করেছেন তার সব থেকে বড় নমুনা হল বৈঠকের ২৪ ঘন্টার মধ্যে টাস্ক ফোর্স গঠনের বিজ্ঞপ্তি জারির বিষয়টি।

আরও পড়ুন, তারকেশ্বর লোহারের ছেলেকে মাদারিহাটে প্রার্থী করে মুখ পুড়ছে বিজেপির

সোমবারের বৈঠকে জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা থাকার কথা জানিয়েছিলেন। জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবির মধ্যে অন্যতম ছিল রাজ্যস্তরে টাস্ক ফোর্স গঠন। সোমবারের বৈঠকে বার বার এনিয়ে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন, মঙ্গলবার দুপুর তিনটের মধ্যে টাস্ক ফোর্সের এসওপি পাঠিয়ে দেবেন। কথা রেখে সেই টাস্ক ফোর্স গড়ে দিলেন তিনি। নবান্নের বৈঠকে টাস্ক ফোর্স গঠনের বিষয়টি উত্থাপন করেছিলেন জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার। সেই সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘আমরা নিশ্চয়ই এটা কনসিডার করতে পারি । আমার মনে হয় না, এটি নিয়ে কোনও সমস্যা হবে।’ দেখা গেল মুখ্যমন্ত্রীর দেওয়া কথা মেনেই বিজ্ঞপ্তি জারি হয়ে গেল টাস্ক ফোর্স গঠনের।

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?