লাগাতার বৃষ্টিতে হুড়মুড়িয়ে ধসে পড়ল বহুতল, চাপা পড়ে মৃত্যু ৩ শ্রমিকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বেঙ্গালুরুতে চলছে লাগাতার ভারী বৃষ্টি।  মঙ্গলবার  সেই বৃষ্টির জেরেই ভেঙে পড়ল  একটি নির্মীয়মাণ বহুতল । এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর হেন্নুরের কাছে। ইতিমধ্যেই বহুতল ধসে পড়ার ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩ জন । পাশাপাশি ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছে প্রায় ১৪ জন শ্রমিক ।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে উদ্ধারকারী দল। জোরকদমে চলছে উদ্ধারকাজ। এই ঘটনা প্রসঙ্গে এক  প্রত্যক্ষদর্শী জানিয়েছেন,’আচমকাই একটি বিকট শব্দ শুনতে পাই। বেড়িয়ে এসে দেখি নির্মীয়মাণ বহুতলটি ভেঙে পড়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় উদ্ধারকারী দলকে। ‘ জোর কদমে চলছে  আটকে   পড়া ১৪ জন শ্রমিককে উদ্ধারকাজ।  স্বাভাবিকভাবে এই বহুতল ধসের  ঘটনায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। 

উল্লেখ্য, বর্তমানে বেঙ্গালুরুতে চলছে ভারী বৃষ্টি। ২৪ অক্টোবর পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। পাশাপাশি ভারী বৃষ্টিপাত, বজ্রপাত এবং বজ্রপাতের জন্য হলুদ সতর্কতা জারি করেছে। ইতিমধ্যেই ভারী বৃষ্টিতে  ইয়েলাহাঙ্কা ও তার আশেপাশের এলাকা প্লাবিত হয়ে গিয়েছে । তাই  স্থানীয় বাসিন্দাদের সুবিধার কথা ভেবে  জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ) এবং রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এসডিআরএফ) এর পাঁচটি দল মঙ্গলবার থেকে বেঙ্গালুরুতে উদ্ধারকাজ  শুরু করেছে।

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

ভুয়ো পরিচয়পত্র বানিয়ে পাঁচ বছর কলকাতায় বাস, ভবানীপুর থেকে গ্রেফতার আফগান যুবক

হাইকোর্টের নির্দেশে সই জাল কাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

গানের মধ্যেই পোশাক খুলে গেল জ্যাকলিনের, ‘জুগনি’ মিউজিক ভিডিও নিয়ে বিতর্কের ঝড়

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই