হিজবুল্লাহর হবু প্রধানকে খতম করল ইজরায়েল

Share:

আন্তর্জাতিক ডেস্ক : নিহত হয়েছে হিজবু্ল্লাহর হবু প্রধান হাশেম সাফিউদ্দিন। ইজরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ৩ সপ্তাহ আগে বিমান হামলা চালিয়ে হত্যা করেছে নাসরুল্লাহর এই সম্ভাব্য উত্তরসূরিকে।

মঙ্গলবার(২২ অক্টোবর)ইজরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, বৈরুতে হামলায় কেবল সাফিউদ্দিন নিহত হন নি, এর সঙ্গে আলী হুসেইন হাজিমাকেও হত্যা করা হয়েছে। আলী হুসেইন হলেন হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরের কমান্ডার। ইজরায়েলি সামরিক বাহিনীর আরও অভিযোগ, সাফিউদ্দিন দীর্ঘদিন ধরে ইজরায়েলের বিরুদ্ধে ‘সন্ত্রাসী’ হামলা চালিয়ে আসছিলেন। তিনি হিজবুল্লাহর কেন্দ্রীয় সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার অংশ ছিলেন। হিজবুল্লাহর এক একটি পরিকল্পনার অংশ ছিলেন হাশেম সাফিউদ্দিন।

গত ২৭ সেপ্টেম্বর বৈরুতে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহকে হত্যা করেছিল ইজরায়েল। এরপর থেকেই তাঁর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সাফিউদ্দিনকে নির্বাচিত করার কথা ভাবা হচ্ছিল। এখন তাঁকেও হত্যার কথা সামনে আনল ইজরায়েল। কিন্তু এখনও পর্যন্ত সাফিউদ্দিনকের নিহত হওয়ার খবর নিয়ে কিছু জানায় নি হিজবুল্লাহ গোষ্ঠিটি।

উল্লেখ্য, ২০১৭ সালে সাফিউদ্দিনকে ‘বৈশ্বিক সন্ত্রাসী’ ঘোষণা করেছিল আমেরিকা ও সৌদি আরব। দীর্ঘদিন ধরে হিজবুল্লাহ সংগঠনের জন্য কাজ করে আসছিলেন তিনি। প্রায় ৩ সপ্তাহ আগে সাফিউদ্দিনকে নিশানা করে বোমা হামলা চালিয়েছিল ইজরায়েলি বাহিনী। ইজরায়েলি বাহিনীর কথায় এই হামলায় নিহত হয়েছে নাসরুল্লাহর এই সম্ভাব্য উত্তরসূরি। পরপর শীর্য নেতাদের হারানোর পর ক্ষোভে ফুঁসছে হিজবুল্লাহ। এই মৃত্যুর প্রতিশোধ নেওয়া হবে বলেও হুমকি দিয়েছে ইজরায়েলকে। অন্যদিকে পিছু হটতে নারাজ ইজরায়েল।

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের