জামিন পেলেন জয়া শেট্টি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত গ্যাংস্টার ছোটা রাজন

বশেষে বুধবার বোম্বে হাইকোর্ট গ্যাংস্টার ছোটা রাজনের যাবজ্জীবন সাজা স্থগিত করেছে এবং তাঁকে জামিন দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২০০১ সালে ৪ মে মুম্বইয়ের গামদেবীর গোল্ডেন ক্রাউন হোটেলের মালিক জয়া শেট্টি, হোটেলের প্রথম তলায় কুখ্যাত গ্যাংস্টার ছোট রাজনের গ্যাংয়ের দুই সদস্যের গুলিতে মারা যান। জানা যায়, ঘটনার আগে দীর্ঘদিন ধরে ছোটা রাজনের গ্যাংয়ের কাছ থেকে চাঁদাবাজির হুমকি পেয়েছিলেন। যদিও হুমকির কথা জানানোর পর থেকেই জয়া শেট্টিকে পুলিশি সুরক্ষা দিয়েছিল। কিন্তু তারপরেও নিস্তার পাননি তিনি। ২০০১ সালের ৪ মে, গ্যাংস্টার রাজেন্দ্র সদাশিব নিকালজ তথা ছোটা রাজন গ্যাংয়ের দুই সন্দেহভাজন সদস্য হোটেলে প্রবেশ করে জয়া শেট্টিকে নৃশংসভাবে গুলি করে হত্যা করে। অবশেষে দীর্ঘদিন মামলা চলার ২৩ বছর পর ২০২৪ সালের মে মাসে ছোটা রাজনকে একটি বিশেষ সিবিআই আদালত জয়া শেট্টার হত্যা মামলায় দোষী সাব্যস্ত করে। জয়া শেট্টিকে খুনের অপরাধে রাজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। যদিও ছোটা রাজন ২০১১ সাল থেকে সাংবাদিক জে দে হত্যার জন্য যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিলেন। অবশেষে বুধবার বোম্বে হাইকোর্ট গ্যাংস্টার ছোটা রাজনের যাবজ্জীবন সাজা স্থগিত করেছে এবং তাঁকে জামিন দিয়েছে।

সঙ্গে বিচারপতি রেবতী মোহিতে ডেরে, পৃথ্বীরাজ চৌহানের একটি ডিভিশন বেঞ্চ ছোট রাজন কে জামিনের জন্য ১ লাখের বন্ড জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। যদিও ছোটা রাজন অন্যান্য ফৌজদারি মামলায় কারাগারে থাকবেন। চলতি বছরের মে মাসে, একটি বিশেষ আদালত হোটেল মালিক জয়া শেট্টিকে হত্যা মামলায় ছোট রাজনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। সেই রায়ের বিরুদ্ধে বোম্বে হাইকোর্টে আপিল করেছিলেন রাজন। গ্যাংস্টার সাজা স্থগিত করে অন্তর্বর্তীকালীন জামিন চেয়েছিল। একটি তদন্তে পরামর্শ দেওয়া হয়েছিল যে, জয়া শেঠি ছোটা রাজন গ্যাংয়ের সদস্য হেমন্ত পূজারির কাছ থেকে চাঁদাবাজির কল পেয়েছিলেন এবং তিনি টাকা দিতে রাজি না হওয়ার কারণে তাঁকে হত্যা করা হয়েছিল।

রাজন, ইতিমধ্যেই প্রবীণ অপরাধ প্রতিবেদক জে দে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন, বর্তমানে দিল্লির তিহার জেলে বন্দী রয়েছেন।উল্লেখ্য, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI) এর দল, ২০০১ সালের মে মাসে জয়া সেসু শেট্টির হত্যার তদন্ত করেছিল, সেখানেই উঠে আসে শেট্টি হত্যা মামলার মূল অভিযুক্ত ছোটা রাজন, তাঁকে গত মে মাসে ১৬ লাখ টাকা জরিমানাসহ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। তদন্তের সময়, CBI টিম কথিত ছোটা রাজন গ্যাংয়ের একজন প্রাক্তন সদস্য-সহ সাক্ষীদের ট্র্যাক করেছিল। তদন্তের পরে, সিবিআই ২৮ ফেব্রুয়ারি ২০১৯-এ অভিযুক্ত রাজনের বিরুদ্ধে MCOCA (মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট) আদালত, মুম্বাইয়ের সামনে একটি সম্পূরক চার্জশিট দাখিল করেছিল, যখন হেমন্ত পূজারিকে ওয়ান্টেড আসামি হিসাবে দেখানো হয়েছিল। ২০১৫ সালের অক্টোবরে রাজনের ইন্দোনেশিয়া থেকে ভারতে নির্বাসনের পরে, তৎকালীন মহারাষ্ট্র সরকার এবং কেন্দ্রের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, সিবিআই জয়া শেঠি মামলা সহ রাজ্য পুলিশের কাছ থেকে রাজনের সঙ্গে সম্পর্কিত ৭১ টি মামলা গ্রহণ করেছিল।এছাড়াও, চাঁদাবাজি এবং চেষ্টা সংক্রান্ত CBI দ্বারা তদন্ত করা আরও তিনটি মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল।

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? কী জানাল আবহাওয়া দফতরের?

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ