‘গোল্ডেন বল’ জয়ী ফোরলান এবার মাতাবেন টেনিস দুনিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি : ফুটবল ছেড়ে এবার পেশাদার টেনিসে নাম লেখালেন উরুগুয়ের প্রাক্তন তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলান। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা ছিলেন ৪৫ বছর বয়সী এই তারকা। কেরিয়ারে ‘গোল্ডেন বল’ পুরস্কার জিতেছিলেন তিনি। ভারতের ক্লাবেও খেলে গিয়েছেন উরুগুয়ের প্রাক্তন এই ফুটবলার। আগামী নভেম্বরে উরুগুয়ে ওপেন টেনিস টুর্নামেন্টে খেলবেন তিনি।

ফোরলানের টেনিসের প্রতি টান ছিল ছোটবেলা থেকেই। গতবছর থেকে টেনিস খেলা শুরুও করেন। নভেম্বরে উরুগুয়ে ওপেন টেনিস টুর্নামেন্টে খেলবেন ফোরলান। তবে সিঙ্গলস নয়, নামবেন ডবলসে। টুর্নামেন্টের আয়োজকদের তরফ থেকে ইতিমধ্যেই সেটা জানিয়ে দেওয়া হয়েছে। তাঁর সঙ্গী হবেন আর্জেন্টিনার ফেডেরিকো কোরেয়া। টুর্নামেন্টটি চলবে আগামী ১১ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত।

খেলার দুনিয়ায় আজব জিনিস তো দেখাই যায়। অবসরের পর অনেক ক্রীড়াবিদই যুক্ত হন অন্য খেলার সঙ্গে। এবার সেই তালিকায় নাম লেখালেন দিয়েগো ফোরলান। উরুগুয়ের প্রাক্তন তারকা এখন পেশাদার টেনিস খেলোয়াড়। এবার টেনিস কোর্টে পেশাদারভাবে শুরু হবে তাঁর নতুন অভিযান। ফোরলান ছাড়াও অনেক ফুটবলারকেই দেখা গিয়েছে খেলা ছাড়ার পর অন্য খেলায় যুক্ত হতে। যেমন, রিয়াল মাদ্রিদের প্রাক্তন গ্যারেথ বেল চুটিয়ে গলফ খেলেন। আবার লিও ম্যাকেঞ্জিকে দেখা গিয়েছে বক্সিং রিংয়ে। চেলসির প্রাক্তন গোলকিপার পেত্র চেক আইস হকি খেলেছেন।

২০১০ বিশ্বকাপে স্বপ্নের ফুটবল উপহার দিয়েছিলেন ফোরলান। টুর্নামেন্টের সেরা ফুটবলার হয়ে গোল্ডেন বল জিতেছিলেন তিনি। পরে ভারতে মুম্বই এফসি-র হয়েও খেলেছিলেন তিনি। অবশ্য অ্যাটলেটিকো মাদ্রিদ, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে খেলা তারকাকে এই প্রজন্মের অন্যতম সেরা ফুটবলার হিসেবেও ধরা হয়। ফোরলান অবসর নিয়েছিলেন ২০১৯ সালে। ফুটবলার হিসেবে ক্যারিয়ার শুরু করলেও, তরুণ বয়সে তিনি প্রতিভাবান টেনিস খেলোয়াড় ছিলেন।

শ্যালিকার সঙ্গে অবৈধ সম্পর্ক, বাধা দিতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন স্বামী….

‘আমিই ব্রাজিলের আসল নেতা’,আমেরিকায় পালিয়ে গিয়ে বললেন ফ্লাভিও বলসোনারো

মুখ ঢেকে কথা বলার মাশুল! দুই ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

ভারতের বাজারে হাজির Bajaj Pulsar NS200, দাম শুনলে বিশ্বাস হবে না

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের